জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে নয়া চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিস্ফোরক বিধাননগর পৌরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী ব্যানার্জীর স্বামী। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Minister Jotipriyo Mallick) সাথে নিজের স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের দাবি তার।বিধাননগর পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী ব্যানার্জীর স্বামী জয়ব্রত ব্যানার্জির(Jaybrato Banerjee) ভাইরাল ভিডিও এল প্রকাশ্যে। তার দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ২০১৭ সাল থেকে। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার স্ত্রী দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন বলে তিনি দাবি করেছেন।

তার দাবি, বিধাননগর পৌরনিগমের(Bidhannagar Corporation) কাউন্সিলর ভোটে টিকিট পাওয়ার পর নন্দিনী ব্যানার্জি নিজের সাথে যোগাযোগ করতে তাকে(নিজের স্বামীকে)বারণ করে দিয়েছিলেন। তার দাবি, ২০২১ এ ভোটে জেতার পরে নন্দিনী ব্যানার্জী নতুন ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যায়। তবে সেই সময় তার ফ্ল্যাট কেনার মত টাকা ছিল না বলে তার স্বামী মনে করেন । পাশাপাশি তিনি এও মনে করেন, ওই ফ্ল্যাটটি জ্যোতিপ্রিয় মল্লিক হয়তো কিনে দিয়েছিল তার স্ত্রীকে। সেপ্টেম্বর মাসে নন্দিনী ব্যানার্জীর নতুন ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন তার স্বামী। তবে নন্দিনী ব্যানার্জি তার সঙ্গে দেখা করেননি। যদিও পরের দিনই নিজের স্বামী জয়ব্রত ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর করা হয় নন্দিনী ব্যানার্জীর পক্ষ থেকে।

তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও ওই ভিডিও(Video) বার্তায় দাবী করেছেন জয়ব্রত ব্যানার্জি। তবে এবিষয়েও এখনো পর্যন্ত নন্দিনী ব্যানার্জির(Nandini Banerjee) প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই ভিডিও বার্তায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন নন্দিনীর স্বামী। এর পাশাপাশি সমগ্র পরিস্থিতির জন্য আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়েছে বলেও দাবি নন্দিনীর স্বামী জয়ব্রত বাবু মন্তব্য করেছেন। ওই একই ভিডিও বার্তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন নন্দিনী ব্যানার্জীর স্বামী জয়ব্রত ব্যানার্জি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া