পর্যটক টানতে ফের সৈকত রিসর্ট বানাতে উদ্যোগী কিম প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাঁড়ার কার্যত শূন্য। সারা বিশ্বের কাছে কোণঠাসা অবস্থা। এই পরিস্থিতিতে পর্যটক টানতে রিসর্ট বানানোর ওপর জোর দিল উত্তর কোরিয়া প্রশাসন।২০১৮ সালের মধ্যে কিম জঙ উনের স্বপ্নের এই প্রকল্প শেষ করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা থমকে যায়। এবার অর্থনীতিকে চাঙ্গা করতে দ্রুত সমদ্র সৈকতের ধারে রিসর্ট বানাতে উদ্যোগী হল উত্তর কোরিয়া।

জানা গিয়েছে, উত্তর কোরিয়ার বন্দর শহর ওনশানের কাছে এই রিসর্টগুলি তৈরি করা হচ্ছে। স্পেনের কোস্টা ব্লাঙ্কার থেকে অনুপ্রাণিত হয়েই এই সব রিসর্টগুলি তৈরি করা হচ্ছে। জানা যায়, উত্তর কোরিয়া থেকে একটি প্রতিনিধি দল স্পেনের পর্যটকদের কেন্দ্র কোস্টা ব্লাঙ্কায় যায়। সেখান থেকে ঘুরে আসার পরই উত্তর কোরিয়ায় রিসর্টগুলি তৈরির পরিকল্পনা করে কিম জঙ উন প্রশাসন। জানা গিয়েছে, ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে।

পর্যটকদের জন্য যে রিসর্টগুলি তৈরি হচ্ছে, সেখানে থাকছে ওয়াটার পার্ক, হোটেল ও এয়ার ফিল্ড। যে এলাকায় এই রিসর্টগুলি তৈরি হচ্ছে, সেটি ওনসান-কালমা কোস্টাল জোন নামে খ্যাত। করোনা পরিস্থিতি সৃষ্টির আগে প্রচুর পর্যটক এই উত্তর কোরিয়ায় আসত। মূলত চিন থেকে পর্যটক আসত। কিন্তু সকলের জন্য উত্তর কোরিয়ার দরজা খোলা ছিল না। পরিবর্তিত পরিস্থিতিতে পর্যটক টানতে কিম জঙ উন প্রশাসনের তরফে নতুন কোনও উদ্যোগ নেওয়া হয় কিনা, এখন সেটাই দেখার।

তবে এখনই কোনও আশার আলো দেখছে না গোটা বিশ্ব। সম্প্রতি ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ, ডেভালপমেন্ট অফিসের তরফে জানানো হয়েছে, এখনও উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস সাময়িক বন্ধ রাখা হয়েছে। উত্তর কোরিয়া সরকার এখনও সব দেশের নাগরিককে তাদের দেশে ঢুকতে দেয় না।

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি