ঋতুস্রাবকালীন ব্যথা কমাতে গর্ভনিরোধক ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যু!

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ঋতুস্রাবের সময়ে অনেকেই প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন। তেমনই অনুভব করেছিলেন ১৬ বছর বয়সী লায়লা খান। ঠিক তখনই বন্ধুদের পরামর্শে ব্যথা কমানোর জন্য গর্ভনিরোধক বড়ি খেয়েছিলেন। আর সেই ভুলের মাশুল চোকাতে হয়েছে। ওই গর্ভনিরোধক বড়ি খাওয়ার তিন সপ্তাহ পরে তলপেটে সমস্যা ধরা পড়ে। আর ওই সমস্যা ধরা পড়ার ৪৮ ঘণ্টা পর রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এর প্রতিবেদন অনুযায়ী, লায়লা খান নামে ওই কিশোরী ঋতুস্রাবের তীব্র ব্যথা অনুভব করছিলেন। পরে তার বন্ধুরা তাকে ব্যথা কমানোর জন্য একটি গর্ভনিরোধক বড়ি খাওয়ার পরামর্শ দেয়। গত ২৫ নভেম্বর থেকে ওই বড়ি খাওয়া শুরু করেন। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ৫ ডিসেম্বর একাধিক শারীরিক সমস্যা অনুভব করতে থাকেন। প্রথমে শুরু হয় মাথাব্যথা। সপ্তাহের শেষের দিকে শুরু হয় বমি। গত রবিবার পরিস্থিতির আরও অবনতি ঘটায় পরিবারের সদস্যরা লায়লাকে নিয়ে এক চিকি‍ৎসকের কাছে নিয়ে যান। তিনিও একটি ব্যাথা উপশমের ট্যাবলেট দেন এবং পরামর্শ দেন যদি ওই ট্যাবলেট খাওয়ার পরে সুস্থ না হয়, তাহলে বুধবার হাসপাতালে নিয়ে যাওয়ার।

কিন্তু বাড়ি ফিরে আসার পরে আরও অসুস্থ হয়ে পড়েন লায়লা। বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। শেষ পর্যন্ত অপেক্ষা না করে বাড়ির কাছে একটি হাসপাতালে লায়লাকে নিয়ে যান তাঁর মা ও এক আত্মীয়া। গাড়িতে তোলার সময়েই নির্জীব হয়ে পড়েন ১৬ বছরের কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকি‍ৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, লায়লার মস্তিস্কে রক্ত জমাট বেঁদে রয়েছে। অস্ত্রোপচার করাতে হবে। গত বুধবারই মস্তিস্কে অস্ত্রোপচার চলার সময়ে কোমায় চলে যান লায়লা। তাঁকে ব্রেন ডেথ হিসাবে ঘোষণা করেন শল্যচিকি‍ৎসকরা।  মেয়ের শোক ভুলে পরিবারের সদস্যরা লায়লার অঙ্গপ্রত্যক্ষ দানের সিদ্ধান্ত নেন। ১৬ বছর বয়সী কিশোরীর অঙ্গপ্রত্যক্ষ পাঁচজনকে নতুন জীবন দিয়েছে।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!