চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেসিডেন্ট পদে বসার অযোগ্য ট্রাম্প,ঘোষণা মার্কিন আদালতের

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন প্রাক্তন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্পকে ভোটে লড়ার অযোগ্য বলে ঘোষণা করে কলোরাডো সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটলে তাঁর সমর্থকদের হামলায় ট্রাম্পের ভূমিকার জেরে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হোয়াইট হাউসে প্রবেশে অযোগ্য বলে ঘোষণা করা হল।

আমেরিকা সংবিধানের একটি ধারায় উল্লেখ রয়েছে, যেসব অফিসিয়াল ‘বিদ্রোহের’ সঙ্গে জড়িত তাঁরা সরকারি পদে থাকতে পারবে না।  আর সেই ধারাকে উল্লেখ করেই কলোরাডো সুপ্রিম কোর্ট এই রায়দান করেন। তবে এদিন ট্রাম্পের পক্ষে এক আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, ক্যাপিটলে অশান্তির ঘটনা ততটা গুরুতর নয় যে তাকে বিদ্রোহ বলা যাবে।  কলোরাডোর ভোটারদের একাংশের করা মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আদালতের।

প্রসঙ্গত ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদে হামলা চালিয়েছিল  প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। আসলে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।  আর সেই হামলার পরিপ্রেক্ষিতেই ট্রাম্পকে ভোটে লড়ার অযোগ্য বলে ঘোষণা করে কোর্ট। উল্লেখ্য, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। বাইডেন মসনদে ফিরবেন নাকি রিপাবলিকান নেতাদের কেউ মার্কিন মসনদে বসবেন তা নিয়ে হাজারও জল্পনা। আর এই নির্বাচনের আগেই কলোরাডো সুপ্রিম কোর্টের এই ঘোষণা বেশ চাপে পড়েছে রিপাবলিকান নেতাদের একাংশ।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ