বিধাননগরের একাধিক জায়গায় অবৈধ পার্কিংয়ে টাকা তোলার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগরে একাধিক জায়গায় অবৈধ পার্কিংয়ের অভিযোগ। এমন কি পুলিশের নো – পার্কিং(No Parking) লেখা জায়গাতেও পার্কিং ফি নেওয়ার অভিযোগ।বিধাননগরের একাধিক জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য ফি নেওয়া হয়। বিধানগর পৌরনিগমের পক্ষ থেকে কয়েকটি সংস্থাকে এই কাজের টেন্ডার দেওয়া হয়েছে। অভিযোগ ফি পার্কিং জোন নয় এমন জায়গা থেকেও অবৈধভাবে নেওয়া হচ্ছে পার্কিং ফি। এমনকি বিধান নগর পুলিশের নো-পার্কিং লেখা জায়গা থেকেও পার্কিং ফি তোলার অভিযোগ। বিধান নগরের পুলিশ কমিশনার(CP) গৌরব শর্মা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি গোটা বিষয় কি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন।

বিধান নগরের EZCC সংলগ্ন মাঠ বাজারের উল্টো দিকে বিধাননগর পুলিশের নো পার্কিং লেখা বোর্ড লাগানো রয়েছে । তারপরেও রুমা ট্রাভেলস নামে একটি সংস্থা সেখান থেকেই পার্কিং ফি নিচ্ছে। নো পার্কিং জায়গা থেকে পার্কিং ফি নেওয়ার কারণ হিসাবে সংবাদ মাধ্যমের সামনে পার্কিং ফি নিতে আসা ব্যক্তি সরাসরি দাবি করে স্থানীয় দলীয় ওয়ার্ড অফিস থেকে সবকিছু জেনে নিতে হবে।

যদিও সেই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে এ বিষয়ে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কাগজ দেখতে চাইছে বলেন পাকিং ফি নেওয়া ঐ ব্যক্তির কাছে বৈধ কাগজ দেখতে চাওয়ার পরামর্শ দেন সাংবাদিকদের। রুমা ট্রাভেলসের কর্মকর্তা কেশব দত্তকে ফোন করে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার ম্যানেজারকে কাগজ নিয়ে পাঠাবেন। যদিও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও দেখা মেলেনি সেই ট্রাভেলস- এর ম্যানেজার বা অন্য কর্মকর্তাদের।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া