রশ্মিকা মান্দান্নার ‘ডিপফেক’ ভিডিও-র সঙ্গে যুক্ত ৪ অভিযুক্তকে আটক

এএনআই-এর টুইট বার্তায় বলা হয়েছে, "দিল্লি পুলিশ বলেছে যে তারা চার সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করেছে, যারা অভিনেতা রশ্মিকা মান্দানার গভীর নকল প্রোফাইলের ক্ষেত্রে জড়িত,

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ডিজিটাল মিডিয়ার হাতছানিতে জীবন একেবারে ঝিঙ্গালালা হয়ে যাওয়ার জোগাড় সেলিব্রিটিদের। Animal-মুক্তির ঠিক আগেই ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দান্নার একটি ডিপফেক ভিডিও রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা গিয়েছিল, একজন ইন্দো-আমেরিকান মহিলার মুখের উপর আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে বসিয়ে দেওয়া হয়েছিল রশ্মিকার মুখ। বিষয়টি নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রশ্মিকার হয়ে আওয়াজ তুলেছিলেন বলিউড ও দক্ষিণের একাধিক তারকারা। আইনী হুঙ্কার দিয়েছিলেন অমিতাভ বচ্চনও। তবে শুধু রশ্মিকা নয়, ক্যাটরিনা, আলিয়া, কাজল এবং প্রিয়াঙ্কা চোপড়াও। তবে রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিও নিয়ে সোচ্চার হয়েছিলেন দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, দিল্লি পুলিশ এই মামলায় চার সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করেছে, যারা ভিডিওটির নির্মাতা নয়, আপলোডকারী বলে মনে হচ্ছে। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

এএনআই-এর টুইট বার্তায় বলা হয়েছে, “দিল্লি পুলিশ বলেছে যে তারা চার সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করেছে, যারা অভিনেতা রশ্মিকা মান্দানার গভীর নকল প্রোফাইলের ক্ষেত্রে জড়িত, যারা আপলোডার নয়, নির্মাতা নয়। পুলিশ খুঁজছে মূল ষড়যন্ত্রকারীদের।” সম্প্রতি রশ্মিকা হায়দ্রাবাদে তার মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার নাটক ‘অ্যানিমাল’-এর প্রচারের সময় ডিপফেকগুলিকে “ভীতিকর” বলে উল্লেখ করেছিলেন। ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরে যারা তার প্রতি সমর্থন জানিয়েছিলেন তাদের সকলের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অমিতাভ বচ্চন প্রথম আওয়াজ তুলেছিলেন, এরপর ম্রুণাল ঠাকুর, নাগা চৈতন্য এবং চিন্ময়ী শ্রীপদও ‘পুষ্প’ অভিনেত্রীর পক্ষে আওয়াজ তুলেছিলেন। ভাইরাল ডিপফেক ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে, রশ্মিকা একটি পোস্ট জারি করেছিলেন যাতে লেখা ছিল, “আমি এটি শেয়ার করতে সত্যিই কষ্ট বোধ করছি এবং আমার ডিপফেক ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার বিষয়ে কথা বলতে হবে৷ এইরকম কিছু সত্যই, অত্যন্ত ভীতিকর শুধু আমার জন্যই নয়৷ কিন্তু এছাড়াও আমাদের প্রত্যেকের জন্য যারা আজ প্রযুক্তির অপব্যবহার করার কারণে এত ক্ষতির শিকার।”

 

 

 

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা