বারাসতে দুয়ারে সরকার ক্যাম্পে কাউন্সিলরের উদ্যোগে রক্তদান শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্পে রক্তদান শিবিরের(Blood Donation Camp) অনুষ্ঠান। উদ্যোক্তা ওই ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমিত সাহা। কেন তিনি এই ধরনের উদ্যোগ নিলেন? এই প্রশ্নের উত্তরে স্থানীয় কাউন্সিলর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে তার গুরুত্ব সম্পর্কে মতামত প্রকাশ করতে গিয়ে বলেছিলেন এই ধরনের ক্যাম্পে বহু সাধারণ মানুষ নানা প্রয়োজনীয় পরিষেবা নিতে আসেন। সেখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করলে সাধারণ মানুষ রক্তদান শিবিরের গুরুত্বের কথা বুঝতে পেরে নিজেদের মহামূল্যবান রক্তদান করার সুযোগ পাবে।

এর ফলে শীতকালে ব্লাড ব্যাংক গুলিতে যে রক্তের ঘাটতি দেখা দেয় তা পূরণ হতে পারে অনেকটা। মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই দুয়ারে সরকার ক্যাম্পে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন তিনি। তার টার্গেট ছিল ৩০ জন রক্তদাতা যেন রক্ত দান করেন। দুপুরের মধ্যে সেই রক্তদান শিবিরে ২১ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প।আর সেই মতন বারাসাত ১৩ নম্বর ওয়ার্ডে প্রিয়নাথ বালিকা বিদ্যালয় আয়োজন করা হয় দুয়ারে সরকার ক্যাম্প।

বুধবার দুপুর বারোটার সময় বারাসত(Barasat) ১৩ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের ভিতরেই আয়োজন করা হয় রক্তদান শিবির অনুষ্ঠান।দুপুর অবধি প্রায় ২১ জনের মতন রক্ত দান করেন এই দুয়ারে সরকার ক্যাম্পের(Duyarea Sarkar Camp) রক্ত সংগ্রহকারী মোবাইল ভ্যানে।সরকারি বিভিন্ন পরিষেবার আবেদনপত্র জমা দিতে আসা সাধারণ মানুষজন দুয়ারে সরকার ক্যাম্পে এহেন রক্তদান শিবিরের আয়োজন দেখে রীতিমত খুশি। শুধু বারাসত নয়, বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্পে এই শীতকালে আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া