আম্পায়ারকে ভয় দেখানোর অপরাধে চার ম্যাচ নিষিদ্ধ কারেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ম্যাচের আগে ওয়ার্ম আপে আম্পেয়ারকে ভয় দেখানোর অপরাধে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হল টম কারেনকে। ইংলিশ বোলারের শাস্তির বিরুদ্ধে এবার আপিল করবে তাঁর ক্লাব সিডনি সিক্সার্স।

গত ১১ ডিসেম্বর লঞ্চেষ্টনে হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল সিডনি সিক্সার্সের। ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ করছিলেন কারেন। সেই সময় পিচের একটি অংশের ওপর এসে পড়েন তিনি। তখন চতুর্থ আম্পায়ার তাঁকে সরে যেতে বলেন। সেইসময় কারেন উইকেটের অন্য প্রান্তে গিয়ে রানআপের চেষ্টা করেন। আম্পায়ার কারেনকে পিচ থেকে সরে যাওয়ার ইঙ্গিত করেন।

কিন্তু আম্পায়ারের কথা শোনেননি কারেন। উল্টে বোলিং ক্রিজে তার দিকে মুখ করে থাকা আম্পায়ারের দিকে এগোতে থাকেন ইংলিশ বোলার।

এরপরই কোড অফ কনডাক্ট ভাঙার অভিযোগ আনা হয় কারেনের বিরুদ্ধে। কারেনের বিরুদ্ধে আম্পায়ারকে ভীতি প্রদর্শন করার অভিযোগ আনা হয়। বিচারে দোষী সাব্যস্ত করা হয় ইংলিশ বোলারকে। তাঁকে চার বছরের সাসপেনশন করা হয়।

এই শাস্তির ফলে ২৬ ডিসেম্বর মেলবোর্ন স্টার্স, ৩০ ডিসেম্বর সিডনি থান্ডার, পয়লা জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে পারবেন না কারেন। জানা গিয়েছে, হোবার্টের বিপক্ষে ওই ম্যাচে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন কারেন।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক