সালার-ডানকি-র দংশন, কলকাতায় কটা হল পেল প্রধান, কাবুলিওয়ালা

আগামিকাল ২২ তারিখ মুক্তি পাবে সালার, প্রধান আর কাবুলিওয়ালা। কলকাতায় কটা শো পেল বাংলা ছবিগুলি? তবে শো পেয়েছে ডাঙ্কি সবচেয়ে বেশি। বুক মাই শো-র হিসেব অনুযায়ী, শাহরুখ খানের সিনেমা পেয়েছে ২৫০-র বেশি শো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, উৎসবের মরসুম যেতে না যেতেই খ্রিস্টমাস সপ্তাহ শুরু। তাই বড়দিন উপলক্ষে বেজায় উত্তেজনা দেশজুড়ে। সেই আনন্দে ভাগ বসাতে ইতিমধ্যেই কলকাতার রাস্তাঘাট সেজে উঠেছে আলোর রশনাইতে। সান্তা আসার আনন্দে আলো আর ক্রিসমাস ট্রি-তে সেজে উঠেছে গোটা বিশ্ব। কলকাতার পার্কস্ট্রিটেও জমিয়ে চলছে আনন্দ। তেমনই বক্স অফিসেও তুমুল লড়াই। কারণ আজই জাতীয় স্তরে মুক্তি পেয়েছে শাহরুখের ডানকি, আর আগামিকাল মুক্তি পাচ্ছে প্রভাসের সালার। সুতরাং দেশের দুই সুপারস্টারের ছবিই দীর্ঘ অপেক্ষার শেষে আসছে প্রেক্ষাগৃহে। তাই হল দখলের লড়াইটা একটু বেশি। কিন্তু তাতে বাংলার ছবিগুলি পড়েছে রীতিমতো বেকায়দায়।

কারণ সালার আর ডাঙ্কির মাঝে বাংলায় মুক্তি পেয়েছে দু দুটো সিনেমা। একটা হল প্রধান, অপরটি কাবুলিওয়ালা। বরাবরই টলিউড তারকারা দাবি করে আসছেন, বলিউড সিনেমার সঙ্গে বাংলা সিনেমা একসঙ্গে মুক্তি পেলে হল পাওয়া মুশকিল হয় বাংলার সিনেমার। যেমনটা হয়েছে পাঠান-জওয়ানের সময়। কলকাতা-সহ বাংলাতে ফাটিয়ে ব্যবসা করলেও, মানুষ বা চেঙ্গিজের মতো সিনেমা গুলি দেখতে আর হলমুখী হননি দর্শকরা। তাই হল মালিকরাও বলিউড সিনেমাগুলিকেই বেশি প্রাধান্য দেন। আগামিকাল ২২ তারিখ মুক্তি পাবে সালার, প্রধান আর কাবুলিওয়ালা। কলকাতায় কটা শো পেল বাংলা ছবিগুলি? তবে শো পেয়েছে ডাঙ্কি সবচেয়ে বেশি। বুক মাই শো-র হিসেব অনুযায়ী, শাহরুখ খানের সিনেমা পেয়েছে ২৫০-র বেশি শো।

প্রধানের দখলে শো মাত্র ৫৮-৬০। কাবুলিওয়ালা সিনেমার ক্ষেত্রে শো-এর সংখ্যাও প্রায় একই। এদিকে, দক্ষিণের তারকা প্রভাসের সালার শো পেল ১০০-র বেশি। বাঙালিকে বাংলা সিনেমা দেখার অনুরোধ করে আসছেন তারকারা বহুদিন ধরেই। কিন্তু ডাঙ্কি ভার্সেস সালার ভার্সেস প্রধান ভার্সেস কাবুলিওয়ালার ক্ষেত্রে সেই পুরনো চিত্রটাই আবারও ধরা পড়ল। প্রধান সিনেমায় দেব-পরাণ-অভিজিৎ-অতনুর জুটিতে এবার সংযোজন হয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় রচনা কাবুলি ওয়ালায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, শিশুশিল্পী অনুমেঘাও।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা