প্রভাসের যাদুতে লন্ডভন্ড শাহরুখের রেকর্ড, প্রথমদিনে মাত্র ৩০ কোটিতে থামল ডানকি’র আয়

ভক্তরা রাত থেকেই টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েন। ৪৫ কোটির উপরে অগ্রিম টিকিট বুকিং হয়েছে সালারের। সুতরাং চারিদিকে সালারের ঝড়ের মাঝে শাহরুখের ডানকি'র হাল খারাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের রেকর্ডকেই ভাঙতে পারলেন না শাহরুখ খান। যদিও ডানকির মুক্তির আগে থেকেই সংশয় ছিল যে, এই ছবি কত দূর যেতে পারবে, তা নিয়ে! কারণ ছবির অগ্রিম বুকিং তেমনি সাফল্য অর্জন করতে পারেনি। মাত্র ৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

সেই তুলনায় পাঠান বা জওয়ানের অগ্রিম বুকিংয়ের পরিমাণ ছিল চূড়ান্ত। তার মধ্যে আজ রিলিজ করেছে প্রভাসের সালার। যা নিয়ে সপ্তাহ খানেক ধরেই দক্ষিণী রাজ্যগুলিতে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। প্রভাসের বহু প্রতীক্ষিত একটি ছবি সালার। যাতে আরও অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান। গতকাল রাত ১ টা থেকেই কেরল, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালার। আর সালার দেখার জন্যে হলে ভিড় ছিল দেখার মতো। ভক্তরা রাত থেকেই টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েন। ৪৫ কোটির উপরে অগ্রিম টিকিট বুকিং হয়েছে সালারের। সুতরাং চারিদিকে সালারের ঝড়ের মাঝে শাহরুখের ডানকি’র হাল খারাপ। তবুও খুব একটা খারাপ হয় ছবির প্রথম দিনের বক্সঅফিস কালেকশন। 

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’-তে শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ‘ডানকি’ হল শাহরুখ খানের বছরের তৃতীয় রিলিজ। ২১ শে ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছে। গতকাল ভোর থেকেই দেশজুড়ে ঢাকঢোল পিটিয়ে শাহরুখকে বরণ করেছেন ভক্তরা।

তবে ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি ভারতে প্রথমদিনে প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে। তবে আজ, ২২ ডিসেম্বর থেকে প্রভাসের ‘সালার’-এর সঙ্গে ছবিটির জোরদার টক্কর হবে।’ডানকি’ শাহরুখ খানের হৃদয়ের কাছাকাছি একটি চলচ্চিত্র এবং তিনি ভক্তদের প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু শাহরুখের ‘পাঠান’, ছিল তাঁর এ বছরের প্রথম মুক্তি, বিশ্বব্যাপী ১০৬ কোটি টাকা আয় করেছিল এই ছবি, যেখানে ‘জওয়ান’ বিশ্বব্যাপী ১২৯.৮ কোটি টাকা আয় করেছিল। তবে ‘ডানকি’ শুধুমাত্র একটি ভাষায় মুক্তি পেয়েছে, তাই এটি একটি মাঝারি ওপেনিং হবে বলে আশা করা হচ্ছে। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে