নৈশভোজ খেয়ে অসুস্থ সাতশো জন বিমান নির্মান সংস্থার কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিন উপলক্ষে নৈশভোজ খাওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সাতশো জন বিমান নির্মান সংস্থার কর্মী। কী কারণে এই ঘরনের ঘটনা ঘটল, তা অবশ্য নিশ্চিত নয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফ্রান্সে বড়দিন উপলক্ষে নৈশভোজের আসরের আয়োজন করেছিল এয়ারবাস আটলান্টিক।জানা গিয়েছে, নৈশভোজের পরই বমি ও ডায়রিয়ায় ভুগতে শুরু করেন সংস্থার কর্মীরা। কিন্তু কী কারণে এই ধরনের ঘটল, তা অবশ্য জানা যায়নি। সংস্থার তরফ থেকেও কোনও বিবৃতি জারি করা হয়নি। খাবারের মেনুতে কী কী ছিল, সেই বিষয়েও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার ফলেই হয়ত মহাকাশ গবেষণা সংস্থার কর্মীরা অসুস্থ হয়ে পড়েছেন।

সারা বিশ্বজুড়ে এয়ারবাস সংস্থার এক লাখ ৩৪ হাজার কর্মী রয়েছে। পাঁচটি দেশে প্রায় ১৫ হাজার কর্মী কাজ করেন। বিমান, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ সংক্রান্ত একাধিক পরিষেবা দিতে থাকে এই সংস্থা। বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা সংস্থার একটি অনুষ্ঠানে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা সকলকেই নাড়িয়ে দিয়েছিল।এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের বোর্দেক্সের একটি রেস্তোরাঁয় এই একই ধরনের ঘটনা ঘটেছিল। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন একাধিক জন। এই ঘটনায় এক গ্রিক নাগরিকের মৃত্যু হয়।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!