আইপিএলে অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া। জানা যাচ্ছে, চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি হার্দিক। ফলে ২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নাও দেখা যেতে পারে হার্দিককে।

গত বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। এরফলে বিশ্বকাপ সফর থেকেই ছিটকে পড়েন তিনি। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফরেও হার্দিককে দেখা যাচ্ছে না। টি ২০ সিরিজ থেকে শুরু করে টেস্ট সিরিজ, কোন কিছুতেই হার্দিককে স্কোয়াডে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আফগানিস্তান টিমের ভারতে আসার কথা। আফগানরা তিনটি টি ২০ ম্যাচ খেলবে ভারতের মাটিতে। কিন্তু সেই ম্যাচেও খেলতে পারবেন না হার্দিক। এরপরে মনে করা হচ্ছিল, হয়ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দেখা যেতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু এখন জানা যাচ্ছে, কবে হার্দিক পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, তা এখনও নিশ্চিত নয়।বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, কবে হার্দিককে মাঠে ফিরতে পারবেন, সেটা বলা যাচ্ছে না। আইপিএলে তাঁর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

হার্দিকের এই না খেলতে পারার খবর মুম্বই ইন্ডিয়ান্সের কাছে একটা বড় ধাক্কা। উল্লেখ্য, গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক। তাঁকেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে হার্দিক যদি না খেলেন, সেক্ষেত্রে রোহিত শর্মাই কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করবেন, এখন সেটাই দেখার।

 

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের