অভিনয়ের যাদুবলে ডিম্পলকে টেক্কা, নয়নতারার পর শীর্ষে বাঁধন

যে কোনো স্বীকৃতিই আনন্দের। কাজের গতি বাড়িয়ে দেয়। বছর শেষে ক্যারিয়ারের সাফল্যেনতুন পালক যুক্ত হওয়ায় ভালোই লাগছে।’ গত ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘খুফিয়া’।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবাক হলেও সত্যি। অভিনয়ের নিরিখে দক্ষিণী নায়িকা নয়নতারার পরেই নাম বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। যদিও ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর দুর্ধর্ষ অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই! এবার বলিউডের বহু অভিনেত্রীকে টপকে ফেললেন বাঁধন। এ বছরই রিলিজ করেছে তাঁর প্রথম বলিউড চলচ্চিত্র ‘খুফিয়া’। যেখানে তিনি অভিনেত্রী তব্বুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।প্রথম ছবিতেই একেবারে অভিনয় গুণে নিজের জাত চিনিয়েছেন বাঁধন। সিনেমায় তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এবার জুটল স্বীকৃতি। ‘কুলেস্ট হিরোইন’-এর তালিকায় নাম উঠল বাংলাদেশি এই অভিনেত্রীর। তালিকাটি ফিল্ম কম্প্যানিয়ন দ্বারা সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

বছর শেষে রীতিমতো দারুণ একটি উপহার পেলেন তিনি। এতে নাম উঠেছে নারীকেন্দ্রিক সিনেমার পাঁচ অভিনেত্রীর। যেখানে নাম রয়েছে, কঙ্কনাসেন শর্মা [মুম্বাই ডায়েরিজ], মোনা সিং [কালা পানি], ডিম্পল কাপাডিয়া [সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো]র মতো বলিউডের সব স্বনামধন্য অভিনেত্রীদের। এবার তাঁদেরকেই পেছনে ফেলে দ্বিতীয় স্থানে নাম উঠল বাঁধনের। তাঁর আগে রয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা। ‘জওয়ান’ সিনেমায় তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য তাঁকে তালিকায় শীর্ষে রাখা হয়েছে।

এদিন বাঁধনের ভূয়সী প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া’ সিনেমায় তব্বুর ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনেরও আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকে চোখ সরানো দায়।’ দারুণ একটা সম্মান পাওয়ার পর অভিনেত্রী বাঁধন আনন্দ ভাগ করে জানিয়েছেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। কাজের গতি বাড়িয়ে দেয়। বছর শেষে ক্যারিয়ারের সাফল্যেনতুন পালক যুক্ত হওয়ায় ভালোই লাগছে।’ গত ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমার প্রযোজক জেরেমি চুয়া। সিনেমায় বাঁধনকে একজন সমকামী হিসেবে দেখানো হয়েছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা