কুস্তি ফেডারেশনের নব কমিটি সাসপেন্ড হতেই অবস্থান বদল বজরং’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় কুস্তি ফেডারেশনের  নব কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। তিনি বলেন, ক্রীড়া  মন্ত্রক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেশের হয়ে পদক জিতেছি। আমরা কমিটিতে রাজনীতি চাই না।  আমরা কিছু করেছি বলেই সরকার আমাদের পুরস্কার দিয়েছে।‘

শুধু তাই নয় পদ্মশ্রী নিয়ে  বজরং বলেন,’ আমরা দেশদ্রোহী নই। অবশ্যই পদক ফিরিয়ে নেব। দেশের জন্য নিজেদের ঘাম, রক্ত দিয়েছি। এই দেশের সম্মান আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।‘ উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছিলেন  অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। এবার ভারতীয় কুস্তি ফেডারেশনের নব কমিটিকে  সাসপেন্ড করার পরেই বজরং নিজের পদক ফিরিয়ে নেবে বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের ঘনিষ্ঠ সঞ্জয় সিংহের সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। এবার সেই কমিটিকে  সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রীড়া মন্ত্রক জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া কুস্তিগীরদের পর্যাপ্ত নোটিশ না দিয়ে এই ঘোষণাটি করেছে। শুধু তাই নয় ভারতীয় কুস্তি সংস্থার সংবিধানের বিধানগুলি অনুসরণ না করা হয়নি। ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী,  প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগিরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়। সব থেকে কম ১৫ দিন সময় দিতে হয় প্রস্তুতির। সেই সব কোনও নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয়। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণে নতুন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের