‘গীতাঞ্জলি’ হিসেবে পরিণীতিকে প্রথম পছন্দ করা আমার ভুল ছিল, ক্ষমা করো’: সন্দীপ রেড্ডি ভাঙ্গা

তিনি ছবির জন্যে পরিণীতির লুক টেস্ট করেছিলেন তখন পরিণীতি এই ভূমিকার জন্য উপযুক্ত ছিলেন না। এমনকী 'হাসি তো ফাসি' অভিনেত্রী এটি নিয়ে খুব বিরক্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত ছবি ‘Animal’। ছবির ক্রেজ এখনও বহাল। রণবীর কাপুরের ফাটাফাটি অভিনয়, তাঁর কিলার লুক, ববি দেওলের ব্যতিক্রমী অভিনয়, ১৩ মিনিটের নন-ভার্বাল অভিনয়, সবটাই একেবারে ফিল্মকে ব্লকবাস্টার করে তুলেছিল। অন্যদিকে রণবীর-রশ্মিকার দুর্দান্ত রসায়ন, তৃপ্তি ডিমরির সঙ্গে রণবীরের অবৈধ সম্পর্ক, ছিল ছবির অন্যতম ইউএসপি। তবে ছবির একমাত্র ক্রেডিট ক্যামেরার পেছনের মানুষটাকেই দেওয়া যায়!

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দক্ষিণের একজন খ্যাতিমান পরিচালক।এটা নিয়ে তাঁর তিন নম্বর ছবি, আর তিনটি ছবিই ব্লকবাস্টার তকমা পেয়েছে। সুতরাং কেরিয়ারে তিনি ইতিমধ্যেই সফল, তা বলাই যায়! এই ছবির জন্যে নাকি তিনি তাঁর পৈতৃক জমি বিক্রি করে দিয়েছিলেন। যাই হোক, এবার আসি আসল কথায়, ছবিতে রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দান্না প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন। কিন্তু আগেই জানা গিয়েছিল, গীতাঞ্জলি (রশ্মিকার চরিত্র) চরিত্রে অভিনয়ের জন্য সন্দীপ রেড্ডির প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া। কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিষয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছেন যে, যখন তিনি ছবির জন্যে পরিণীতির লুক টেস্ট করেছিলেন তখন পরিণীতি এই ভূমিকার জন্য উপযুক্ত ছিলেন না। এমনকী ‘হাসি তো ফাসি’ অভিনেত্রী এটি নিয়ে খুব বিরক্ত ছিলেন।

তিনি আরও বলেছেন, শুধু Animal নয়, ‘কবীর সিং’ এর জন্যেও পরিণীতি চোপড়া প্রাথমিক পছন্দ ছিলেন তাঁর। কিন্ত গীতাঞ্জলির ভূমিকার সঙ্গে পরিণীতি মানানসই ছিলেন না। সন্দীপের কথায়, আসলে, এটা আমার দোষ। আমি তাঁকে বলেছিলাম আমাকে ক্ষমা করতে।’ শুটিংয়ের দেড় বছর আগে আমি তাঁকে (পরিণীতি চোপড়া) সাইন করেছিলাম এবং কিছু কারণে আমি তার মধ্যে গীতাঞ্জলিকে দেখতে পাইনি। আমি অডিশনে বিশ্বাস করি না। আমি কেবল আমার সহজাত প্রবৃত্তি দিয়ে চলেছি। আমি জানি। প্রথম দিন থেকেই আমি তার অভিনয় পছন্দ করেছি এবং আমি সবসময় তাকে কাস্ট করতে চেয়েছিলাম। প্রীতি, ‘কবীর সিং’-এও কিন্তু এটা কার্যকর হয়নি। আমি তাঁকে বলেছিলাম, ‘দুঃখিত, চলচ্চিত্রের চেয়ে বড় কিছুই নয়। তাই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি এবং অন্য একজন শিল্পীর সঙ্গে এগিয়ে যাচ্ছি। তাঁর খারাপ লাগছিল, কিন্তু সে বুঝতে পেরেছিল কেন আমি এটা বলছি।”

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম