বেথেলহেমে পালিত হচ্ছে না বড়দিনের উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি : ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে যীশুখ্রিষ্টের জন্মস্থান বেথেলহেমে পালিত হচ্ছে না বড়দিনের উৎসব। কোনও পর্যটকের সমাবেশ হয়নি প্যালেস্টাইনের এই শহরটিতে। ফলে বেথেলহেম সংলগ্ন এলাকায় হোটেল, রেস্টুরেন্ট সব খালি।

চার দশক ধরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আলেকজান্ডার হোটেলের মালিক জয় কানাভাট্টি। এই বছর বড়দিন উপলক্ষে কোনও পর্যটক না আসায় বিমর্ষ কানাভাট্টি। তিনি জানান, এত খারাপ বড়দিনের উৎসব কখনও কাটেনি। বড়দিন উৎসবের দিন বেথেলহেম শহর পুরোপুরি বন্ধ। কোনও ক্রিসমাস ট্রি নেই। বড়দিনের উৎসবটাই যেন মাটি হয়ে গিয়েছে। একইসঙ্গে তিনি জানান, অন্যান্যবার অনেক পর্যটকই বেথেলহেম শহরে আসে। কিন্তু এই বছর কোনও পর্যটকই আসেনি।

প্রতি বছরই জেরুজালেমের দক্ষিণে এই বেথেলহেম শহরে প্রচুর মানুষের সমাগম হয়। এখানকার বাসিন্দাদের জীবিকা ও আয়ের উৎস নির্ভর করে এই পর্যটকদের ওপরই। কিন্তু কোনও পর্যটকই এবার না আসায় প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে হোটেল ব্যবসায়ীদের। জানা গিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত এই বেথেলহেমের বিভিন্ন হোটেল, রেস্তোঁরা সব আগে থেকে বুকিং হয়ে গিয়েছিল। কিন্তু ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর থেকে একের পর এক হোটেল বুকিং বাতিল হয়ে গিয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় প্যালেস্টাইন নাগরিকদের ওপর ইজরায়েলি সেনাবাহিনীর লাগাতার আক্রমণ হতে শুরু করে। তারফলে অবধারিতভাবে এর প্রভাব পড়ে জেরুজালেমের ওপর। যুদ্ধ বিধ্বস্ত বেথেলহেমের যে গীর্জার সামনে বড়দিনের উৎসব ধুমধাম করে পালিত হয়, সেখানে এদিন কোনও পর্যটকের সমাগম হয়নি। পুরো এলাকায় ফাঁকাই পড়ে রয়েছে।  

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর