Loading live market data...
Loading active stocks...
Connecting...

খরচ কমাতে কৃত্রিম মেধার প্রয়োগ, ১,০০০ কর্মীকে ছাঁটাই পেটিএমের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খরচ কমাতে কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট) ব্যবহারের পথে হাঁটছে দেশের অন্যতম ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম। আর তাতেই কার্যত সংস্থার এক হাজার কর্মীর চাকরি বিপন্ন হয়ে পড়ল। ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়েছে ওই কর্মীদের। মূলত সংস্থার অপারেশনস, সেলস এবং ইঞ্জিনিয়ারিং শাখার কর্মীরাই ছাঁটাইয়ের মুখে পড়ছেন।

দেশে নোটবন্দি হওয়ার পরেই রমরমিয়ে করে বেড়েছিল ডিজিটাল অনলাইন পেমেন্ট সংস্থা পেটিএমের ব্যবসা। যদিও একাধিকবার বিজয় শেখর শর্মা বিতর্কের মুখে পড়েছে। বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে তাঁর সংস্থাকে দাঁড় করাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালে নোটবন্দি চালু করে দেশের কোটি-কোটি মানুষকে পথে বসিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। এমনকী চিনের ধনকুবের জ্যাক মা’র মালিকানাধীন সংস্থা আলিবাবা’র আর্থিক আনুকুল্যেই পেটিএম ব্যবসা চালাচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ উঠেছিল। নোটবন্দির পরে রমরমা করে ব্যবসা চালালেও গুগল পে, ফোন পে-সহ একাধিক অনলাইন ডিজিটাল পেমেন্ট সংস্থা ব্যবসা শুরু করার পরে খানিকটা হলেও কোনঠাসা হয়ে পড়েছে পেটিএম। ফলে মুনাফাও কমছে।

তাই মুনাফা বাড়াতেই কর্মী ছাঁটাই করে তাদের কাজ কৃত্রিম মেধাকে দিয়ে করানোর পরিকল্পনা নিয়েছেন পেটিএমের শীর্ষ আধিকারিকরা। সোমবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘পেটিএমের দৈনন্দিন কাজের জন্য কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাতে হাজার খানেক কর্মী তাদের কাজ হারিয়েছেন। এর ফলে সংস্থা পরিচালনার ক্ষেত্রে খরচ ১৫ শতাংশের হ্রাস পাচ্ছে। মূলত অপারেশন এবং মার্কেটিং বিভাগের কর্মীরাই কাজ হারিয়েছেন।’

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত