দোকানের সাইন বোর্ডে ৬০ শতাংশ কন্নড় ভাষা থাকা বাধ্যতামূলক বেঙ্গালুরুতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের নতুন করে হিন্দি বনাম কন্নড় ভাষার লড়াই শুরু হয়েছে। বেঙ্গালুরুতে থাকা বিভিন্ন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে অন্তত ৬০ শতাংশ কন্নড় ভাষা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ কার্যকরের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।  ওই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না করলে সংশ্লিষ্ট দোকানের ব্যবসায়িক লাইসেন্স বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছে বেঙ্গালুরু পুরনিগম।

হিন্দি ভাষার আগ্রাসনের বিরুদ্ধে কর্নাটকে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। কর্নাটকা রক্ষণা ভেদিকে নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরু-সহ গোটা রাজ্যে দোকান-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে কন্নড়ভাষা ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আসছে। সংগঠনের পদাধিকারীদের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসেছিলেন বৃহ‍ৎ বেঙ্গালুরু মহানগরা পালিকের (বেঙ্গালুরু পুর নিগম) কমিশনার তুষার গিরি নাথ।

বৈঠকে তিনি জানান, বেঙ্গালুরুতে থাকা বিভিন্ন দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে বিশেষ সমীক্ষা চালানো হয়েছে। ওই সমীক্ষার পরেই দোকান-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির সাইনবোর্ডে অন্তত ৬০ শতাংশ কন্নড় ভাষা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ কার্যকরের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে যারা নির্দেশ কার্যকর করবেন না তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে এবং ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি কন্নড় ভাষা ব্যবহারের নির্দেশিকা পালন করল কিনা, তা নিয়ে বিভিন্ন জোনের দায়িত্বে থাকা কমিশনারদেরও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন