স্তন ক্যান্সার আক্রান্ত মহিলাদের মৃত্যুর হার কমাতে অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, বাসাবাটি, রামকৃষ্ণ সারদা সেবা মন্দির সমিতির অনুরোধে, কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ার, এর উদ্যোগে, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট -এর সহযোগিতায়, সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক সেবা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নারীর ক্যান্সার স্কিনিং পরিসেবা চালানো হয়। উদ্যোক্তারা জানাচ্ছেন, হাড়োয়ার প্রান্তিক এলাকায় এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার শিবির আগে কখনো হয়নি সম্পূর্ণ বিনামূল্যে। তাই তারা এবার অভিনব ভাবনা দিয়ে এই ধরনের কর্মসূচি নিয়েছেন। উদ্যোক্তারা আরো জানাচ্ছেন মহিলারা বিশেষ করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। ফলে মহিলাদের মৃত্যুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয় এই স্তন ক্যান্সারের(Cancer) ফলে।

স্তন ক্যান্সারের পাশাপাশি জরায়ু ক্যান্সার, শিরদাঁড়া ক্যান্সারে আক্রান্ত হয় মহিলারা। এক্ষেত্রে যদি আগে থেকে রোগ নির্ণয় করে চিকিৎসা পরিষেবা চালু করা যায় সেক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই কমবে। অনেক সময় দেখা গেছে মহিলারা লজ্জায় এই ধরনের কথা চেপে রাখেন ফলে একটা সময় এসে তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায় এবং সমাজ থেকে অনেকটা পিছিয়ে পড়ে যায়। তাদের সেই ভাবনা মাথায় রেখে এবং মহিলাদের মৃত্যুর হার কমাতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

শিবিরে আসা মহিলারা জানাচ্ছেন তারা বিশেষ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ক্যান্সার স্ক্যান করছেন এবং ক্যান্সার ধরা পড়লেই সাথে সাথে চিকিৎসা চালু করে দিতে পারছেন ফলে তারা অনেকটাই বাঁচার স্বপ্ন দেখছেন। গোটা শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞের পাশাপাশি ক্যান্সার নির্ণায়ক বিশেষজ্ঞ চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনেও এ ধরনের কর্মসূচি তারা লাগাতার করবেন।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া