আমির-কন্যার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির ইরার সৎ-মা কিরণ

একটি ভিডিওতে কিরণ এবং আজাদকে ইরার বিয়ের আনন্দ উপভোগ করতে দেখা যায়। বাবা আমির খানও অনুষ্ঠান স্থলে পৌঁছেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির সানাই। বছর জুড়ে বলিউডের একাধিক তারকার বিয়ে হয়েছে, আথিয়া-কেএলরাহুল থেকে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারা, রাঘব-পরিণীতি, আরবাজ-সুরা সহ একাধিক তারকারা তাঁদের জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় বছর জুড়ে দাপিয়ে বেরিয়েছে। যাই হোক, ২০২৪ সাল পড়তে না পড়তেই ফের বিয়ের উৎসব শুরু বলিউডে। আগামী ৩ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুপারস্টার আমির কন্যা ইরা খান। আর মাত্র কয়েকটা দিন বাকি, গত কাল থেকেই শুরু হয়ে গিয়েছে ইরার প্রাক বিয়ের অনুষ্ঠান। সতিনের মেয়ের বিয়েতে অংশগ্রহণ করেছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।

যার সঙ্গে ২০২১ সালেই বিচ্ছেদ হয়ে গিয়েছে আমিরের। তবে খান পরিবারের সকল অনুষ্ঠানে সামিল হন তিনি। বর্তমানে আমিরের ৩ সন্তান। প্রথম স্ত্রী রীণার ২ সন্তান এবং কিরণ রাও-এর ১ সন্তান। লকডাউনের সময় ইরা এবং নুপুরের প্রেমের গল্প শুরু হয়। প্রথমে বন্ধুত্ব, এরপর একে অপরের প্রতি তাদের ভালবাসার জার্নি তাঁদের। ইরা ও নূপুর তাদের সম্পর্কের বিষয়ে বরাবরই সোচ্চার। এর আগে ইরা তাঁর মানসিক স্বাস্থ্যের জন্য ঘন ঘন থেরাপির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যখন তাঁর পাশে সবসময় নূপুরকে পেয়েছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে তাঁদের বাগদান হয়। আমির বরাবরই মেয়ের পাশে থেকেছেন। বাগদানের ২ বছর পর অবশেষে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন।ইতিমধ্যেই ইরার বিয়ের উৎসব শুরু হয়ে গিয়েছে। সৎমা কিরণ রাও, সৎ ভাই আজাদ রাও, বেস্ট ফ্রেন্ড মিথিলা পালকার এবং অন্যরা ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। ইরা নিজেই বিয়ের আগের উৎসবের ছবি ও ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

একটি ভিডিওতে কিরণ এবং আজাদকে ইরার বিয়ের আনন্দ উপভোগ করতে দেখা যায়। বাবা আমির খানও অনুষ্ঠান স্থলে পৌঁছেছেন। অনেকের কাছে অজানা যে, নূপুরের কন্যা ইরা খানের প্রেমের গল্পে আমির খানের বিশাল ভূমিকা রয়েছে। ২০২০ সালে, যখন কোভিড-১৯ এর কারণে ভারতে লকডাউন ঘোষণা করা হয়েছিল, ইরা আমির খানের বাড়িতে থাকার জন্য চলে যান। নুপুর শিখরে বিখ্যাত সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক এবং আমির খানও তাঁর পুরানো ক্লায়েন্টদের একজন। ইরা যখন ফিটনেস নিয়ে কাজ করতে চান, তখনই তাঁর সঙ্গে নূপুরের দেখা হয় এবং তাঁর অধীনে প্রশিক্ষণ শুরু করেন ইরা। এরপর ধীরে ধীরে প্রেম শুরু হয়। এরপরই তাঁদের সম্পর্কের কথা বাড়িতে জানান ইরা-নুপূর।

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র