ফের গ্রেফতার ইমরান ঘনিষ্ঠ কুরেশি

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আগে ফের গ্রেফতার করা হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ শাহ মেহমুদ কুরেশি। বুধবার তাঁকে আদিয়ালা জেলের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। কুরেশি ইমরানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সদস্য ছিলেন। এর আগেও কুরেশিকে গ্রেফতার করা হয়েছিল।উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন।

গ্রেফতার হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, ‘মিথ্যা মামলায় আবার আমাকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক বদলা নিতে বিনা কারণে আমাকে কাঠগড়ায় তোলা হচ্ছে।‘ গত শুক্রবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীকে জামিন দেওয়া হয়। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় জামিন দেওয়া হয়েছিল তাঁকে। ১০ লক্ষ টাকা মুচেলেকার বদলে জামিন দেওয়া হয়েছিল কুরেশিকে। এদিন যখন মুচেলেকার টাকা শোধ করতে আদিয়ালা আদালতে যান, তখন তাঁকে ফের গ্রেফতার করা হয়। কুরেশিকে ১৫ দিন আটক রাখার নির্দেশ দিয়েছেন রাউলপিন্ডি কমিশনার হাসান ওয়াকার। কিন্তু কোন মামলায় কুরেশিকে ফের নিজেদের হেফাজতে নিল পুলিশ, তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইমরানের দল তেহরিক ই ইনসাফের সহ সভাপতি কুরেশি। করেশিকে গ্রেফতার করার পর ইমরানের দলের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। সেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পাঞ্জাব পুলিশ কুরেশি একটি পুলিশ ভ্যানে টেনে তুলছেন। এই ঘটনার নিন্দা করে তেহেরিক ই ইনসাফের তরফে জানানো হয়েছে, সংবিধানে বর্নিত যেকোনও নাগরিকের মৌলিক অধিকারকে ভঙ্গ করা হচ্ছে। পাকিস্তানের মানুষ এই অবিচারকে কোনওদিন ভুলবে না।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!