হিন্দু ভাবাবেগে আঘাত, ফের আইনী গ্যাঁড়াকলে রণবীর কাপুর

অভিযোগকারী সঞ্জয় তিওয়ারির মতে, রণবীর 'জয় মাতা দি' কথাটি যখন কেউ অ্যালকোহল ব্যবহার করছিল তখন বলেছিলেন, যা তাকে ক্ষুব্ধ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের পদে পদে বিপদ। তাঁদের মুখ থেকে বেফাঁস কিছু বেরোলেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। এর আগেও এভাবে বিপদে পড়েছেন অনেকেই। আইন পর্যন্ত গড়িয়েছে তাঁদের অপরাধ। যাই হোক, এবার ক্রিসমাসের দিন কেকে আগুন জ্বালিয়ে ‘জয় মাতা দি’ বলার অপরাধে আইনী নোটিশ পেলেন অভিনেতা রণবীর কাপুর। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন রণবীর কাপুর এবং আলিয়া তাঁদের কন্যা রাহার মুখ প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন। আর রাহাকে দেখার আনন্দে ভক্তরা সেদিন দারুণ উৎফুল্ল হয়েও উঠেছিল।

গোটা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে রাহার মুখ। গতবছর ৬ নভেম্বর জন্ম হয় রাহার, সেই সময়ে রাহাকে তাঁরা না দেখালেও প্রতিজ্ঞা ভেঙে ২৫ ডিসেম্বরেই তাঁর মুখ প্রকাশ্যে এনেছেন কাপুর পরিবার। মুম্বই পাপারাজ্জিদের সামনে প্রথম ডেবিউ হয়েছে রাহার। সেদিন কুণাল কাপুরের বাড়িতে ছিল গ্র্যান্ড ক্রিসমাস লাঞ্চ। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং নাতনী নভ্যা নন্দা-সহ গোটা কাপুর পরিবার সেদিন কুণাল কাপুরের বাড়ি উপস্থিত ছিলেন। এদিকে Animal-এর সাফল্যের পর রণবীরের কাছে ২০২৩ সালটি তাঁর জীবনের সেরা বছর হয়ে উঠেছে। কিন্তু এবার মনে হচ্ছে অভিনেতা সুখী মেজাজে তাঁর বছরটি শেষ করতে পারবেন না।

কারণ সেদিন কুণাল কাপুরের বাড়িতে গ্র্যান্ড লাঞ্চের সময়ে ক্রিসমাস কেক কেটে তাঁরা দিনটি উদযাপন করেছিলেন। সেই সময় রণবীর কেকের পাশে বসে লাইটার দিয়ে কেকে আগুন জ্বালিয়ে বলে ওঠে ‘জয় মাতা দি’, তাঁর সঙ্গে সঙ্গে সবাই বলে ওঠেন ‘জয় মাতা দি’, যিনি কিনা হিন্দুধর্মের একজন দেবী। যেহেতু ক্রিসমাস খ্রিস্টানদের উৎসব, তাই সেখানে কেক কাটার সময় রণবীরের জয় মাতা দি, প্রতিধ্বনি কেউ মানতে পারেননি। রণবীরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। সঞ্জয় তিওয়ারি বলে এক ব্যক্তি কাপুর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন যে, অভিনেতা এবং তার পরিবারের পদক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ভিডিওটি ক্রিসমাস উদযাপনের কাপুরের বাসভবনে হয়েছিল। রণবীর কাপুর, আলিয়া ভাট, করিশ্মা কাপুর এবং অন্যান্যরা এই উদযাপনের অংশ ছিলেন। ভিডিওতে দেখা গিয়েছিল, কেউ কেকের ওপর মদ ঢেলে দিচ্ছেন আর রণবীর সঙ্গে সঙ্গে আগুল লাগিয়ে বলছেন, ‘জয় মাতা দি’। অভিযোগকারী সঞ্জয় তিওয়ারির মতে, রণবীর ‘জয় মাতা দি’ কথাটি যখন কেউ অ্যালকোহল ব্যবহার করছিল তখন বলেছিলেন, যা তাকে ক্ষুব্ধ করেছে। তবে এখনও পর্যন্ত Animal অভিনেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার কোনো খবর মেলেনি।

যদিও রণবীর কাপুর অবশ্যই বিতর্কিত প্রিয় সন্তান। লাইমলাইটে না থাকার জন্য অভিনেতার কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই বা তার কোনও প্রসেস বা ম্যানেজারও নেই, তবুও তিনি প্রচুর বিতর্কে জড়িয়েছেন। রণবীর কাপুরকে তার নগ্ন ঠোঁট পছন্দ করার আলিয়া ভাটের বক্তব্য এবং প্রতিবার তিনি লিপস্টিক পরেন তার স্বামী বলেছেন যে এটি মুছে ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। রণবীর কাপুরকে বিষাক্ত সঙ্গী হিসেবে অভিযুক্ত করেছেন নেটিজেনরা। এছাড়াও মহাদেব অনলাইন বেটিং কাণ্ডেও জড়িত রণবীর কাপুর, তাঁকে আইনী তলবও করা হয়েছিল। তবে এই মুহূর্তে অভিনেতা তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে বিদেশে রয়েছেন নিউ ইযার সেলিব্রেশনের উদ্দেশ্যে।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম