জ্বালানি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৪০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ লাইবেরিয়ার মধ্যাঞ্চলে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার ভয়াবহ বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন । জানা গিয়েছে,  গ্যাসোলিন বহনকারী ট্রাকটি লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া থেকে ১৩০ কিলোমিটার দূরে টোটোটা এলাকার রাস্তার গর্তে পড়ে যায়। আর তাতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা।

এই বিস্ফোরণের ঘটনার পর লাইবেরিয়ার  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফ্রান্সিস কাতেহ জানিয়েছেন,’আচমকাই এই বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪০জন । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।‘

পুলিশ কর্মকর্তা মালভিন সাকর জানান, দুর্ঘটনার পরে ভেঙে যাওয়া ট্রাকটি থেকে গ্যাসোলিন সংগ্রহ করতে শুরু করেন বেশ কয়েকজন। আর সে সময়েই ট্যাংকারটি বিস্ফোরিত হয়। এতেই ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। ইতিমধ্যেই পুলিশ নিহত ও আহত লোকদের তালিকা তৈরি কাজ শুরু করেছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামো সাব-সাহারান আফ্রিকা অঞ্চলকে বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে। এ অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ইউরোপীয় অঞ্চলের গড় থেকে তিনগুণ বেশি। তবে কেন সড়ক পথ ঠিক করেছে না সাহারান আফ্রিকা অঞ্চলের প্রশাসন তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার জেরে চিন্তায় পড়েছে  সাহারান আফ্রিকার বাসিন্দা। বারবার দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ছে এই এলাকার মানুষের জীবন।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক