দ্বিতীয়বার মা হয়েই রূপোলী পর্দায় প্রত্যাবর্তন শুভশ্রীর, ফিরছেন স্বামীর হাত ধরেই

এবার পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই দ্বিতীয় বার রূপালি পর্দায় ফিরছেন শুভশ্রী। সূত্রের খবর, বুদ্ধদেব গুহের প্রেমের গল্প, ‘বাবলি’-র উপর ভিত্তি করে তৈরি করা হবে এই সিনেমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষ হওয়ার আগেই টলিউডের পাওয়ারফুল দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে এসেছে নতুন সদস্য। ছেলের তিন বছর পর মেয়ে ইয়ালিনীর জন্ম দিলেন নায়িকা। ২০২০ সালে ঘোর করোনার মরসুমে তাঁদের ছেলে ইউভান চক্রবর্তীর জন্ম হয়েছিল। তখন করোনা থাকাকালীন ঠিকমতো মাতৃত্বকালীন সময় এনজয় করতে পারেননি অভিনেত্রী। তবে এবার একদম সুদে-আসলে মিটিয়ে নিয়েছেন অভিনেত্রী। দ্বিতীয়বার প্রেগনেন্সির সময়ে তিনি একাধারে কাজ সামলেছেন, শরীরচর্চা করেছেন, ছেলেকে সময় দিয়েছেন আবার গর্ভাবস্থার রিচ্যুয়ালও পালন করেছেন।

একেবারে চুটিয়ে দ্বিতীয় গর্ভাবস্থা উপভোগ করছেন অভিনেত্রী। ছেলে ইউভানের ৩ বছরের মাথায় মেয়ের জন্ম দিলেন টলি ডিভা। তবে জন্মের পর ছেলেকে প্রকাশ্যে আনলেও মেয়েকে এখনও লুকিয়েই রেখেছেন তিনি, বোঝাই যাচ্ছে তারকা সন্তানদের লুকিয়ে রাখার ট্রেন্ডিংয়ে নেমেছেন তিনিও। যাই হোক, ছেলের জন্মের প্রায় এক বছর পরে তিনি ক্যামেরায় মুখ দেখালেও মেয়ের জন্মের পর সেটি হচ্ছে না। স্বামী রাজ চক্রবর্তীরই পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন শুভশ্রী। পরিবারে নতুন সদস্য আসার পর ফের নিজের ছন্দে ফিরলেন অভিনেত্রী।

সিনেমা দেখতে যাওয়া থেকে পার্টি, সবটাই চলছে তাঁর ফেস্টিভ মরশুমে। এবার পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই দ্বিতীয় বার রূপালি পর্দায় ফিরছেন শুভশ্রী। সূত্রের খবর, বুদ্ধদেব গুহের প্রেমের গল্প, ‘বাবলি’-র উপর ভিত্তি করে তৈরি করা হবে এই সিনেমা। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যে শুটিং শুরু হবে। ইন্দ্রদীপ দাস গুপ্ত এই প্রজেক্টের সঙ্গীত পরিচালনা করছেন। ছবিতে শুভশ্রীর বিপরীতে থাকতে পারেন আবির চট্টোপাধ্যায়। ১ ডিসেম্বর মেয়ের মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী। তাঁদের পুত্র সন্তান ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন ইয়ালিনি। গত জুনে দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা যৌথভাবে ঘোষণা করেন রাজ-শুভশ্রী।

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা! ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ