সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান, নায়কের ছবি দেখে তোলপাড় নেটপাড়া

বিশেষকরে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এছবি, এই লুক বড্ড চেনা। আসলে সম্প্রতি আমির খানের এই ফটোশ্যুট করেছেন অবিনাশ গোয়ারিকর। তা দেখেই নেটনাগরিকরা দুয়ে দুয়ে চার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন থেকেই অভিনয় থেকে বিরতিতে আছেন ২০২২ সালে তাঁর ‘লাল সিং চাড্ডা’র চরম ব্যর্থতার পরেই অভিনয় থেকে তিনি বিরতি নেবেন প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই প্রতিজ্ঞা ভাঙেন অভিনেতা। জানা গিয়েছে, ২০২৪ সালের শেষে স্বমহিমায় ফিরবেন তিনি। তবে ২০২৩-এও বড়পর্দায় তাঁর দেখা মেলেনি। আগামী মাসেই ৩ তারিখ আমিরের মেয়ে ইরার জন্মদিন। আপাততঃ মেয়ের বিয়ের খুশিতেই মজে আছেন আমির খান। কিন্তু বর্ষশেষে আমিরের একটা ছবি ঘিরে নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। যেখানে দেখা গিয়েছে, কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের বেশে দেখা মিলেছে আমিরকে।তাঁর চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোয়া উড়ছে। হুবহু সত্যজিৎ রায়ের বেশে তিনি। যদিও এখন AI-এর কোপে সবটাই সম্ভব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ পেত্নিকেও বানিয়ে দিচ্ছে সুন্দরী।

তবে এখন বায়োপিক নিয়েও মাতামাতি চলছে বিনেদন মহলে। সম্প্রতি আমিরের এই ছবিটি ভাইরাল হওয়ার পরেই নেটপাড়া তোলপাড়। বিশেষ করে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এছবি, এই লুক বড্ড চেনা। আসলে সম্প্রতি আমির খানের এই ফটোশ্যুট করেছেন অবিনাশ গোয়ারিকর। তা দেখেই নেটনাগরিকরা দুয়ে দুয়ে চার করেছেন।

তবে কী সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন আমির খান? নাহ উত্তরটা এখনও মেলেনি। আবিনাশ গোয়ারিকর আমিরের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শ্যুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে।’ সুতরাং এবার অপেক্ষার পালা! এদিকে শোনা যাচ্ছে, আমির খান নাকি আপাতত রোজ ১ ঘন্টা করে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছেন। কিছুদিন আগে শুধুমাত্র পাপারাৎজির সঙ্গে কথা বলতে তিনি মারাঠি শিখেছিলেন বলে জানা যায়, এই মুহূর্তে আমির মায়ের শরীরের দেখাশোনার জন্যে মুম্বই ছেড়ে চেন্নাই আছেন।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম