ঠাকুরগাঁওয়ে ভোট ময়দানে তিন ভাই-বোন, প্রচারে চলছে কাদা ছোঁড়াছুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: কিশোরগঞ্জে সাংসদ হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছেন মুজিব সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের দুই সন্তান। আর ঠাকুরগাঁও-২ আসনে ভোটের ময়দানে মুখোমুখি তিন ভাই বোন। রক্তের সম্পর্ক হলে কী হবে, ভোটের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পারিবারিক সম্পর্ক সিষকেয় তুলে রেখে তিন জনেই প্রচারে পরস্পরকে নিশানা করে আক্রমণ শানাচ্ছেন। ভোট ময়দানে তিন ভাই বোনের লড়াই দেখে মজাই পাচ্ছেন ভোটাররা। শেষ পর্যন্ত লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, তা জানতে ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা ছাড়া গত্যন্তর নেই।

বালীয়াডাঙ্গি, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ সংসদীয় আসন। গত ৩৫ বছর ধরে এই আসনের সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। কিন্তু বয়সের কারণে এবার তিনি আর দাঁড়াননি। পরিবর্তে শাসকদল আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে তাঁর ছেলে মাজহারুল ইসলামকে। আর ওই এক সিদ্ধান্তেই দবিরুল ইসলামের সুখের সংসারে অশান্তির সূত্রপাত। জ্যাঠতাতো ভাইয়ের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন দবিরুল ইসলামের মেজো ভাইয়ের ছেলে আলী আসলাম জুয়েল। আর প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদের জাতীয় পার্টির হয়ে দাঁড়িয়ে গিয়েছেন বর্তমান সাংসদের ছোট বোনের মেয়ে নুরুন নাহার বেগম।

গত কয়েকদিন ধরেই তিন ভাই বোন ভোটারদের দুয়ারে-দুয়ারে ঘুরে ভোট ভিক্ষা করছেন। আর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। নির্দল প্রার্থী আলী ইসলাম জুয়েলের অভিযোগ, তাঁর প্রচারে বাধা দিচ্ছেন আওযামী লীগের সশস্ত্র ক্যাডাররা। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম। তাঁর দাবি, নিশ্চিত হার বুঝেই মিথ্যা অভিযোগ তুলছেন আলী ইসলাম।  জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে লড়াই করা নুরুন নাহার বেগমের দাবি, ‘মানুষ পরিবর্তন চায়। ভোটাররা ভয় মুক্তভাবে ভোট দিতে পারলে তিনিই জয়ী হবেন।’

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ