আইনি মতে বিয়ে সারলেন আমির কন্যা ইরা ও নূপুর

বিয়ের দিন নুপূরকে সাধারণ ট্র্যাক প্যান্ট স্যুটে জগিং করতে করতে ম্যারেজ হলে পৌঁছতে দেখা যায়। শোনা গিয়েছে, আগামী ৮ জানুয়ারী উদয়পুরে তাঁদের একটি জমকালো বিয়ের পরিকল্পনা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই খান পরিবারে বিয়ের সানাই বাজল তাহলে! প্রায় ১ সপ্তাহের প্রস্তুতি! অবশেষে বিয়ে হয়ে গেল আমির খান কন্যা ইরা খান (Ira Khan) এবং ফিটনেস প্রশিক্ষক নুপূর শিখরের। টানা ৪ বছরের প্রেম পেল পরিণতি।

দিন কয়েক ধরেই আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের বাড়ি সেজে উঠেছিল ইরার আলোক সজ্জায়। আমিরের ফিটনেস প্রশিক্ষক নুপূর শিখরের সঙ্গে অনেকদিন ধরেই প্রেম করছিলেন ইরা। আর মেয়ের এই সিদ্ধান্তে খুশিও ছিলেন আমির (Aamir khan)। মেয়ের বিয়ে উপলক্ষে চেন্নাই থেকে মুম্বই ফিরেছেন আমির। গতকাল নুপূরের বাড়িতেই বসেছিল ইরা ও নুপূরের বিয়ের অনুষ্ঠান। তাতে অতিথি ছিলেন আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ দত্তও। সৎ মেয়ের বিয়েতে একেবারেই হাতে হাত মিলিয়ে কাজ করেছেন কিরণ রাওও। যাই হোক, আজ বিকেলে ইরা খান এবং নুপুর শিখর আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন। দম্পতি তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ সারলেন। এদিন কোনও ডিজাইনারের দেওয়া শাড়িতে নয় বরং হালকা বর্ণের ধোতি প্যান্ট, ব্লাউজ, পায়ে সাধারণ জুটি এবং মাথায় ওড়না পরে ধরা দিলেন ইরা এবং নীল বর্ণের শেরওয়ানি পরে দেখা গেল নুপূরকে। তাঁরা বিয়ের পর বাইরে এসে পাপারাজ্জিদের জন্য পোজও দিলেন। 

নূপুর শিখরে ও ইরা খান এখন স্বামী-স্ত্রী। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি মুম্বইয়ের বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে অনুষ্ঠিত হয়েছিল। ইরার বিয়েতে তাঁর বাবা-মা আমির খান-রীনা দত্ত এবং ভাই জুনায়েদ খান-সহ পুরো পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সারলেন। আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ রাও খানও দিদির বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের দিন নুপূরকে সাধারণ ট্র্যাক প্যান্ট স্যুটে জগিং করতে করতে ম্যারেজ হলে পৌঁছতে দেখা যায়। শোনা গিয়েছে, আগামী ৮ জানুয়ারী উদয়পুরে তাঁদের একটি জমকালো বিয়ের পরিকল্পনা করা হয়েছে মহারাষ্ট্রীয় রীতিতে। দম্পতি তাদের পরিবারের সঙ্গে শীঘ্রই উদয়পুরে যাবেন বলে জানা গিয়েছে। এদিন নুপুরকে সান্তাক্রুজ থেকে বান্দ্রার বিবাহস্থলে যাওয়ার পথে জগিং করতে দেখা যায়। প্রায় ৮ কিলোমিটার তিনি দৌড়ে গিয়েছেন।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের