বিয়ের বয়স হয়ে গেল ৬ বছর! কিন্তু কবে মা হচ্ছেন দীপিকা?

এই শিল্পের জন্য়ে আমার আমি খ্যাতি পেয়েছি, সারা বিশ্বের কাছে আমি সেলেব্রিটি। কিন্তু বাড়িতে কেউ আমাকে সেলিব্রেটির মতো আচরণ করে না। আমি প্রথমে একটি মেয়ে এবং একটি বোন। আমি এটা পরিবর্তন করতে চাই না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাদের সমসাময়িক প্রায় সবাইই বিয়ে করে বাবা-মাও হয়ে গিয়েছেন। এই তো যেমন বলিউডের পাওয়ার জুটি আলিয়া ভাট, রনবীর কাপুর এখন ১ কন্যার মা-বাবা। এছাড়াও সোনম কাপুর-আনন্দ আহুজার সন্তানের বয়স প্রায় ২ বছর হতে চলল। এদিকে স্বরা ভাস্কর, কাজল আগারওয়াল মা গিয়েছেন, অন্যদিকে বিরাট- অনুশকা শর্মার মেয়ের বয়সও ৩ বছর হতে চলল, এখন আবার শোনা যাচ্ছে অভিনেত্রী আবার প্রেগনেন্ট। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসুও এখন এক কন্যা সন্তানের মা। সুতরাং বলিউডে এখন খুশির মরসুম। যে সকল তারকা দম্পতি অনেকদিন আগে বিবাহ সেরেছেন, ইতিমধ্যেই তাঁদের সংসারও গুছিয়ে নিয়েছেন।

এক্ষেত্রে বিয়ের অনেকগুলি বছর কাটিয়ে ফেলেছেন বলিউডের আরেক জনপ্রিয় দম্পতি দীপিকা পাডুকোন এবং রনবীর সিং। তাহলে তাঁরা কবে ফ্যামিলি প্লানিং করছেন? যদিও কেরিয়ারের দিক দিয়ে রনবীরের থেকে দীপিকা অনেক বেশি এগিয়ে। বর্তমানে গ্লোবাল সুপারস্টার অভিনেত্রীও বলা যায় তাঁকে, বিশ্বমানের একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। এদিকে রনবীরও তার কেরিয়ার নিয়ে অত্যন্ত সবল। কিন্তু, কবে সন্তানের বাবা-মা হবেন তাঁরা? সম্প্রতি ভোগ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে রনবীরের সঙ্গে তার সন্তান ধারণের বিষয়ে মুখ খুলেছেন। আসলে শুটিংয়ের কাজে প্রায়শই দুজনকেই বছরের একাধিক সময়ে দেশের বাইরে থাকতে হয় এবং আলাদা থাকতে হয়। তবে এবার স্বামীর সঙ্গে গুছিয়ে সংসার শুরু করার বিষয়ে পরিকল্পনা করছেন দীপিকা পাডুকোন।

এই প্রসঙ্গে অভিনেত্রী প্রথমেই নিজের বাবা-মায়ের প্রসঙ্গে বলেন, “এই শিল্পের জন্য়ে আমার আমি খ্যাতি পেয়েছি, সারা বিশ্বের কাছে আমি সেলেব্রিটি। কিন্তু বাড়িতে কেউ আমাকে সেলিব্রেটির মতো আচরণ করে না। আমি প্রথমে একটি মেয়ে এবং একটি বোন। আমি এটা পরিবর্তন করতে চাই না। তাই রণবীর এবং আমি আশা করি আমাদের সন্তানদের মধ্যেও একই মূল্যবোধ থাকবে।“ দীপিকার কথায় রনবীর খুবই শিশুদের ভালবাসেন। কখন মা হবেন দীপিকা, সেই বিষয়ে অভিনেত্রী বলেন, “অবশ্যই। রণবীর এবং আমি বাচ্চাদের খুবই ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি যেদিন আমরা নিজেদের সংসার শুরু করব।“ গতবছর নভেম্বরে বেলজিয়ামে পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন দীপিকা-রনবীর। তাঁরা ২০১৮ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সারেন।তাদের প্রেম শুরু হয়েছিল সঞ্জয় লীলা বান্সালির ‘রামলীলা’ সিনেমার মাধ্যমে। এরপর তাঁরা জুটি বেধে পদ্মাবত, বাজিরাও মাস্তানিতে একসঙ্গে জুটি বেঁধে দারুন প্রশংসা কুড়িয়েছেন। রনবীর এবং দীপিকাকে পরবর্তীতে একসঙ্গে রোহিত শেট্টির ‘সিংহম ৩’-এ দেখা যাবে। এছাড়াও দীপিকার আসন্ন ছবির তালিকায় রয়েছে, ফাইটার, প্রভাসের সঙ্গে কল্কি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়