রোহিত শেট্টির পুলিশি ব্রহ্মাণ্ডে দুই রনবীর, হবে জোর টক্কর

সম্প্রতি রোহিতের সঙ্গে রণবীরের পুলিশের বেশে দুটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে রোহিতের ছবিতে নয়, বরং একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য পুলিশের বেশে ধরা দিয়েছেন রণবীর কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ ডিসেম্বর ২০২৩ সালে ‘Animal’ মুক্তির পরেই ট্রেন্ডিংয়ে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর। মুক্তির ১ মাস পরেও দর্শকদের মুখে মুখে ঘুরছে অভিনেতার নাম। তাঁর দুর্দান্ত অভিনয়, রোমান্স, সবটাই ছবির সাফল্য দ্বিগুণ করে দিয়েছে। শাহরুখ খানই যে, বলিউডের শেষ সুপারস্টার নয়, তা একেবারে অভিনয়গুণে বুঝিয়ে দিয়েছেন রণবীর কাপুর। যাই হোক, দিন কয়েক আগেই বিদেশে ছুটি কাটিয়ে ফিরেছেন তারকা দম্পতি। ২৫ ডিসেম্বর গোটা বিশ্বের সঙ্গে মেয়ে রাহার পরিচয় করিয়েছেন রণবীর-আলিয়া। অভিনেতার মেয়ের ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাসছে। কেউ তাঁকে দেখে আলিয়ার মতো বলছেন আবার কেউ রণবীরের বাবা ঋষি কাপুর এবং দাদু রাজ কাপুরের মতোও বলছেন। যাই হোক, বর্তমানে অভিনেতা ফের চর্চায় রয়েছেন তাঁর এবং কঙ্গনা সেন শর্মার ছবি ‘Wake up Sid’-এর সিক্যুয়াল নিয়ে, করণ জোহর একটি পোস্টের মাধ্যমে এই ছবি হওয়ার খানিকটা ইঙ্গিত দিলেন।

আবার গতকাল বিখ্যাত পরিচালক রোহিত শেট্টি রণবীরের আরেকটি লুক সামনে এনে ফের চমকে দিলেন ভক্তদের। আগামী অগস্টেই মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির এ বছরের প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিংহম ৩’। যেখানে একযোগে অভিনয় করছেন, অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর। এবার জল্পনা রোহিত শেট্টির ছবিতে থাকতে পারেন রণবীর কাপুরও। সম্প্রতি রোহিতের সঙ্গে রণবীরের পুলিশের বেশে দুটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে রোহিতের ছবিতে নয়, বরং একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য পুলিশের বেশে ধরা দিয়েছেন রণবীর কাপুর। আর এই বিজ্ঞাপনের পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত শেট্টি। ইউনিফর্ম পরিহিত অবস্থায় বেশ সুঠাম দেখাচ্ছে রণবীরকে। তবে বিজ্ঞাপনের শুটিংয়ের পরেও রণবীর কাপুরের পুলিশের অবতার রোহিতের ‘সিংহম ৩’-যোগদানের বিষয়ে গুঞ্জন উঠছে। অভিনেতার চেহারা দেখে অবাক ভক্তরা। একজন ব্যবহারকারী রণবীরকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখতে আগ্রহ প্রকাশ করেছে।

রণবীর কাপুরকে সম্প্রতি ‘ওয়েক আপ সিড’-এর সহ-অভিনেতা কঙ্কনা সেনশর্মার সঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। অভিনেতা সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’-এর একটি অংশ ছিলেন, যেখানে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। ৮৮৭.৬৯ কোটি টাকার বিশ্বব্যাপী সংগ্রহের সঙ্গে ছবিটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে। এদিকে, রোহিত শেট্টি সম্প্রতি ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিজন ১’-এর টিজার প্রকাশ করেছেন, একটি প্রাইম ভিডিও ইন্ডিয়ার মূল সিরিজ। সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেট্টি সমন্বিত, শোটির ট্রেলারটি ৫ জানুয়ারী, ২০২৪ সালে মুক্তি পাবে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম