‘সাইবার বুলিং’ রুখতে মুম্বই পুলিশকে সাহায্য অনন্যা পাণ্ডের ‘খো গ্যায়া হাম কাহান’

সাইবার বুলিং একটি সিরিয়াস বিষয়- যে কোনও ধরনের ট্রোলিংকেও কঠোরভাবে নিন্দা করা হয় এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং আদর্শ গৌরব অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘খো গ্যায়া হাম কাহান’। ছবিটির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই তরুণ প্রজন্মের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি করেছিল। সোশ্যাল মিডিয়া কী ভাবে তরুণ প্রজন্মকে প্রভাবিত করছে সেই নিয়েই গল্প গেঁথেছেন পরিচালক অর্জুন ভারাইন সিং। তবে ছবিটি রিলিজ হওয়ার পরেই দর্শক দের কিছু অংশের মধ্যে বিতর্ক ডানা মেলেছিল।

দৈনন্দিন ছন্দে আঘাত করেছে বলে অভিযোগ কিছু দর্শকদের। কিন্তু ছবিটির ভাবধারা দৃষ্টি আকর্ষণ করেছে মুম্বই পুলিশের। কারণ সাইবার সচেতনতা নিয়েও কথা বলেছে ছবিটি। বর্তমানে সাইবার জালিয়াতির বিষয়টি জনজীবনকে রীতিমতো দুর্বিসহ করে তুলেছে। কারুর স্বার্থে আঘাত লাগলেই অনলাইনে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি ওঠে। শেষমেশ যাঁকে এমনটা হুমকি দেওয়া হয়, সে মৃত্যুমুখী হতেও পিছপা করে না। এছাড়া আর্থিক হুমকি, ট্রোলিংয়ের বিষয়টি তো আছেই। যেটিকে পুলিশি কথায় বলা হয়, ‘Cyber Bullying’। অনন্যা পাণ্ডের এই ছবিতে সুন্দরভাবে সাইবার বুলিং রোখার বিষয়টি দেখানো হয়েছে। তাতেই মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণ হয়েছে ছবিটি। বৃহস্পতিবার মুম্বই পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘খো গ্যায়া হাম কাহান, When we indulge in Cyber bullying’! তারা আরও ক্যাপশনে লিখেছেন, “সাইবার বুলিং একটি সিরিয়াস বিষয়- যে কোনও ধরনের ট্রোলিংকেও কঠোরভাবে নিন্দা করা হয় এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। #ScrollDontTroll #SayNoToCyberBulling।”

‘খো গ্যায়া হাম কাহান’ ফিল্মটি তিন বন্ধুর জীবনকে অনুসরণ করে নির্মিত। যাঁরা একটি সাইবার জালিয়াতির সম্মুখীন হয়েছিলেন। কীভাবে সেখান থেকে বেরিয়ে আসে সেটাই ছবির মূল উপজিব্য। নিউজ 18-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, অনন্যা ছবির বিষয়ে বলেছিলেন, “আমি সাইবার বুলিং-এর মধ্য দিয়ে যাচ্ছিলাম। ট্রোলিং শুধুমাত্র অভিনেতাদের সঙ্গে ঘটে না, এটি সবার সঙ্গে ঘটে। আমার ছোট বোন সোশ্যাল মিডিয়ায় কিছু ট্যাগ করা পছন্দ করে না। অনেক প্রতিভাবান মানুষ তাদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরতে চান, কিন্তু তারা ট্রোলড হওয়ার ভয়ে শেষমেশ পিছিয়ে যান। অল্পবয়সী ছেলেমেয়েরা এসে আমার সঙ্গে এটা নিয়ে কথা বলবে।” ছবিটি এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম