বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ তিন যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার ২২ ঘণ্টা পরও নিখোঁজ তিন যাত্রী। জানা যাচ্ছে, অনেক মৃতদেহই রাতের অন্ধকারে সরিয়ে দিয়েছে বলে ঢাকা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, শুক্রবার রাতে সায়দাবাদ এলাকায় চলন্ত ট্রেনে তিনটি বগিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা।

শুক্রবার রাজবাড়ি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিলেন রাজবাড়ি শহরের লক্ষ্ণীকোল গ্রামের এলিনা ইয়াসমিন, খাসগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চন্দ্রিমা চৌধুরী সৌমি ও কালুখালি উপজেলার আবু তালহা। শুক্রবারের সেই ঘটনার ২২ ঘণ্টা কেটে গেলেও এই তিন জনের কোনও খোঁজ পাচ্ছেন না তাঁদের পরিবারের সদস্যরা।

নিখোঁজ এলিনার ভাসুর মুরাদ হোসেন জানান, দশ দিন আগে এলিনার বাবা মারা যাওয়ায় ঢাকা থেকে রাজবাড়িতে এসেছিল এলিনা। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল এক্সপ্রেসে ফিরছিল ও। এলিনার সঙ্গে ওর পাঁচ মাসের সন্তানও ছিল। পাঁচ মাসের শিশুটির খোঁজ পাওয়া গেলেও এলিনার কোনও খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, আরেক নিখোঁজ চন্দ্রিমা বাংলাদেশের একটি বেসরকারি বিদ্যালয়ে ফার্মাসিস্ট হিসাবে পডাশোনা করছিল। চন্দ্রিমার ভাই শোবন প্রামাণিক জানান, ‘শুক্রবার বেনাপোল এক্সপ্রেসে ফিরছিল চন্দ্রিমা। দুর্ঘটনার পর থেকে ওর কোনও খোঁজ পাচ্ছি না। অনেক হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নিয়েছি। কিন্তু কোথাও কোনও খোঁজ পাইনি।‘

অন্যদিকে আরেক নিখোঁজ আবু তালহার ভাই আশিক হাসান সীমান্ত জানান, ‘আমার খুড়তোতো ভাই আবু তালহা ও আবু তাসলাম ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাসলাম নেমে যেতে পেরেছে। কিন্তু তালহা নামতে পারেনি। এরপর থেকে আবু তালহার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।‘

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ