হামাস হামলার ভয়! কোমরে পিস্তল গুঁজে শো উপস্থাপনা ইজরায়েলি সঞ্চালিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘আপনি বাঁচলে বাপের নাম’। ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাসের হামলার হাত থেকে নিজেকে বাঁচাতে কোমরের পিছনের দিকে পিস্তল গুঁজেই লাইভ শো উপস্থাপনা করলেন এক ইজরায়েলি টিভির সঞ্চালিকা। আর তাঁর ওই অদ্ভুতুড়ে কাণ্ডের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

যিনি ওই কাণ্ড ঘটিয়েছেন সেই লিটাল শিমেশ ইজরায়েলি টিভি ‘চ্যানেল-১৪’-র সঙ্গে যুক্ত। ইজরায়েলের টিভি দর্শকদের মধ্যে যথেষ্টই জনপ্রিয়। এ্যামি পুরস্কারও জিতেছেন। দিন কয়েক আগে নিজের ফেসবুকে পিস্তল চালানোর প্রশিক্ষণ নেওয়ার ছবি পোস্ট করেছিলেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো শখের বশেই হাতে পিস্তল নিয়ে ছবি তুলেছেন লিটাল। কিন্তু তিনি যে নিজের নিরাপত্তার জন্য কোমরে সবসময়ে আগ্নেয়াস্ত্র গুঁজে রাখেন তা অনেকের কাছেই জানা ছিল না।

গত মঙ্গলবার লাইভ শোয়ের সময়েই লিটালের একটি ছবি ক্যামেরা বন্দি হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অতিথিদের সঙ্গে কথা বলছেন সঞ্চালিকার কুর্সিতে বসা ঝা চকচকে লিটাল। আর তার কোমরের পিছনে গুঁজে রাখা রয়েছে পিস্তল। তবে কী নিজের চ্যানেলের ঠাণ্ডি স্টুডিও রুমেও নিরাপদ বোধ করছেন না লিটাল? কোমরে পিস্তল গুঁজে রাখার ছবি ভাইরাল হওয়ার পরে ব্যাখ্যা দিতে গিয়ে ইজরায়েলের ‘চ্যানেল ১৪’-র জনপ্রিয় উপস্থাপিকা জানিয়েছেন, ‘গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পরেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। ফের হামাস হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সব সময়ে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখছেন। হামলা চললে তো প্রাণ বাঁচানোর একটা লড়াই চালানো যাবে!’

 

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের