রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন রণবীর-আলিয়া

এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা রণবীর-আলিয়ার বাড়িতে গিয়ে তাঁদের ২২ জানুয়ারি মেগা ইভেন্টে উপস্থিতির জন্যে আমন্ত্রণ জানালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি ভারতের জন্যে একটি বিশেষ দিন। বহু প্রতীক্ষার পর অবশেষে রামের বাসস্থান অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। এদিনের এই অনুষ্ঠানের উপর শুধু দেশের নয়, গোটা বিশ্ববাসীর নজর রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দর্শনার্থীরা রওনা দিয়ে দিয়েছেন অনুষ্ঠানে যোগদানের জন্যে। দেশের একাধিক মহলের বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তাঁদের আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রায় ৩,০০০ জন অতিথি উপস্থিত থাকবেন রাম লালার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও তাঁদের মধ্যে থাকবেন বিভিন্ন মন্দিরের সাধু সন্ন্যাসীও।

যাই হোক, অতিথির তালিকায় রয়েছেন দেশের একাধিক বিনোদন মহলের তারকারা। দক্ষিণের মেগাস্টার রজনীকান্ত, চিরঞ্জীবীর পরিবার, থাকবেন অমিতাভ বচ্চন, থাকতে পারেন অক্ষয় কুমার, শাহরুখ খান, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও। সম্প্রতি বিদেশ থেকে বর্ষবরণের ছুটি কাটিয়ে ফিরেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। আর ফিরেই রামমন্দিরের রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়ে গেলেন তাঁরা। এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা রণবীর-আলিয়ার বাড়িতে গিয়ে তাঁদের ২২ জানুয়ারি মেগা ইভেন্টে উপস্থিতির জন্যে আমন্ত্রণ জানালেন। জানা গিয়েছে, এদিন আরএসএস কোঙ্কনের প্রাদেশিক প্রচার প্রধান অজয় ​​মুদপে এবং মহাবীর জৈন কাপুরদের বাসভবনে উপস্থিত হয়েছিলেন। এবং তাঁরা আলিয়া এবং রণবীরকে আমন্ত্রণ জানান, আর তা গ্রহণ করেছেন তারকা দম্পতি, যে ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে আমন্ত্রন পাঠানো হয়েছে। এছাড়াও অতিথির তালিকায় আরও থাকবেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া তারকারা। ২২ জানুয়ারী রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে এক লক্ষেরও বেশি ভক্ত অযোধ্যায় উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই এর আগে বলেছিলেন যে, ঐতিহ্যবাহী নগর শৈলীতে নির্মিত রামমন্দিরটি ৩৮০ ফুট লম্বা (পূর্ব-পশ্চিম দিক), ২৫০ ফুট চওড়া এবং ১৬১ ফুট উচ্চতায় নির্মিত। কাজের ফ্রন্টে, রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যালে। আলিয়াকে শেষবার করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিতে। দুজনকেই পরবর্তীতে অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব-এ দেখা যাবে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের