ভক্ত সেজে সলমনের খামারবাড়িতে ঢোকার চেষ্টা, গ্রেফতার ২

তাঁরা অভিনেতাকে দেখার জন্যে তাঁর পানভেলের ফার্মহাউসের আশপাশ দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। উল্লখিত অভিযুক্তের নাম আজেশ কুমার ওম প্রকাশ গিল এবং গুরুসেবক তেজসিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই বিপদের মুখে সুপারস্টার সলমানের খান। গত ৪ জানুয়ারি অভিনেতার পানভেলের ফার্মহাউসে ঢোকার চেষ্টা করায় ২ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই দুই ব্যক্তিই অন্য রাজ্যের বাসিন্দা। তাঁরা অভিনেতাকে দেখার জন্যে তাঁর পানভেলের ফার্মহাউসের আশপাশ দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। উল্লখিত অভিযুক্তের নাম আজেশ কুমার ওম প্রকাশ গিল এবং গুরুসেবক তেজসিং। তাঁরা পাঞ্জাবের বাসিন্দা, একজন কাঠমিস্ত্রির কাজ করেন এবং অন্যজন ফার্নিচার ব্যবসায়ী।

বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে রয়েছেন। জানা গিয়েছে, তাঁরা সলমানের বাড়ির সীমানা বেড়া সংলগ্ন একটি গাছে উঠে সলমানের খামার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। জানাজানি হওয়া মাত্রই ওই দুই ব্যক্তিকে আটক করেছে পানভেল গ্রামীণ থানার পুলিশ। ধরা পড়ার পর ওই দুই অভিযুক্ত জানান যে, তাঁরা সুপারস্টারের বিশাল ভক্ত, তাই তাঁকে দেখার জন্যেই অভিনেতার বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁদের আধার কার্ড এবং নাম সবটাই জাল ছিল। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৪৮ (ঘরে প্রবেশ), ৪৬৫ (জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) এবং ৪৭১ (জাল নথি ব্যবহার করে) এর অধীনে মামলা করা হয়েছে।

এই মূহুর্তে সলমান খান কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। তাঁকে y+ নিরাপত্তা দেওয়া হয়েছে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন থেকে। ২০২২ সাল থেকেই অভিনেতা একের পর এক মৃত্যুর হুমকি পেয়ে যাচ্ছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে। ১৯৯৮ সালে বিষ্ণোই জাতির পবিত্র কৃষ্ণসার হত্যা করেছিলেন সলমান। এরপর থেকেই তিনি লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন। সুপারস্টারকে একাধিকবার লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেও নায়ক কোনও প্রতিক্রিয়া জানাননি এই বিষয়ে। এদিকে কখনও মেইল পাঠিয়ে, কখনও গুলি করার চেষ্টা আবার কখনও উড়ো চিঠি পাঠিয়ে নায়ককে হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এছাড়াও গ্যাংস্টারের সহযোগী গোল্ডি ব্রারও অভিনেতার অফিসে অনেকবার ইমেল পাঠিয়ে তাঁকে মৃত্যু হুমকি দিয়েছেন। তাই অভিনেতার বাড়িও এখন কড়া নজর কাঠামোয় বন্দী।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’,-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম