নাতনির বিয়ের ৩ দিন আগেই উদয়পুরে পৌঁছলেন আমিরের মা জিনাত

এদিকে সকাল সকাল নাতনির বিয়ে উপলক্ষে অসুস্থ শরীর নিয়েই উদয়পুরে উড়ে গিয়েছেন ইরার দাদি অর্থাৎ আমিরের মা জিনাত হোসেন খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ জানুয়ারি সামাজিক মতে বিয়ে করতে চলেছেন ইরা এবং নূপুর। উদয়পুরে এখন জমজমাটি আসর। আইনি বিয়ের ৭ দিন পর সামাজিক ভাবে বিয়ে করতে চলেছেন আমির খানের মেয়ে ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপূর শিখর। অভিনেতার মেয়ের বিয়ে নিয়ে রীতিমতো সরগরম বলিউড। করোনার মরসুমে নুপূর শিখরের সঙ্গে আলাপ ইরার। এরপর বন্ধুত্ব এবং বিয়ের সিদ্ধান্ত। তবে মেয়ের সঙ্গে নূপুর শিখরের সম্পর্কের বড় ভূমিকা পালন করেছে আমির নিজেও। কারণ তাঁর প্রশিক্ষক ছিলেন নুপূর। তাই অভিনেতা দারুণ খুশি।

তাঁর এই উন্মাদনা মেয়ের আইনি বিয়ের সময়েও লক্ষ্য করা গিয়েছিল। ২০২২ সালে বাগদান সারার ২ বছর পর বিয়ের করতে চলেছেন ইরা-নুপূর। ৪ তারিখেই উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমির এবং তাঁর পরিবার। সৎ মেয়ের বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। উদয়পুর থেকে ইরার বিয়ের একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। আজ সকালে মেহেন্দি অনুষ্ঠান হয়ে গিয়েছে ইরার। বউয়ের সমস্ত রীতি পালনে হাসিমুখে হাজির ছিলেন নূপুর। তবে আইনি বিয়ের দিনের মতো হাফ প্যান্ট এবং শার্টে দেখা মেলেনি নূপুরের। এদিকে আজ সকাল সকাল নাতনির বিয়ে উপলক্ষে অসুস্থ শরীর নিয়েই উদয়পুরে উড়ে গিয়েছেন ইরার দাদি অর্থাৎ আমিরের মা জিনাত হোসেন খান। তাঁকে হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে ওঠাতে দেখা গিয়েছে।

এছাড়াও আমিরের ভাগ্নে, অভিনেতা ইমরান খানও তাঁর গুজব বান্ধবীকে নিয়ে উদয়পুরে পৌঁছে গিয়েছেন। ৮ জানুয়ারী সকালে ইরার মেহেন্দি অনুষ্ঠানের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, ইরা একটি হাল্টার নেক পোশাকে নিজেকে মুড়িয়ে ছিলেন। আর পাশে হাসি মুখে দাঁড়িয়ে বউকে সঙ্গ দিচ্ছিলেন নুপূর। এই দম্পতি ১০ জানুয়ারি উদয়পুরে তাদের সামাজিক বিবাহের জন্য প্রস্তুত৷ উৎসবের আগে, ইমরান খান বান্ধবী লেখা ওয়াশিংটন, আমির খানের মা জিনাত হুসেন এবং ছেলে জুনায়েদ উদয়পুরে এসেছেন। অতিথিদের বেশ কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজ ৮ জানুয়ারি মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ের উৎসব শুরু হয়েছে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’,-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম