‘আমাকে কেউ গালাগালি করলে আপত্তি নেই, মানুষ গড়ে তোলা আমাদের কাজ’

সোম সকালে কলকাতার আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামে Students Week’র সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে গঙ্গাসাগরের দিকে পা বাড়ানোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কলকাতার(Kolkata) আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামে গিয়েছিলেন Students Week’র সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতবাহী বার্তা দেন। নাম না করেই সন্দেশখালি ঘটনার নিয়ে যেমন বার্তা দেন তেমনি রাজ্যের গরিব ঘরের পড়য়াদের সঙ্গে নিজের জীবনের তুলনা টেনে তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন। বাংলাকে(Bengal) বদনাম করলে যে তাঁর খারাপ লাগে সেটাও জানান। যদিও সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের বিরোধীরা থেকে শুরু করে অন্য যে কেউ তাঁর সমালোচনা করতেই পারে। তাতে তিনি বিন্দুমাত্র রেগে যাবেন না। পাশাপাশি বাংলার বুকে আইনশৃঙ্খলার প্রশ্নে সমালোচক ও বিরোধীদের বিঁধে তিনি কেন্দ্র সরকারের দেওয়া সাফল্যের পুরষ্কারের ঘটনার কথাও তুলে ধরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমাকে কেউ গালাগালি করতেই পারেন। তাতে আপত্তি নেই। কিন্তু বাংলার বদনাম করলে আমার খুব গায়ে লাগে। বাংলাকে বদনাম করবেন না। অনেকে বলছেন, বাংলায় নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই। তাই যদি হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি হল?‌ কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই বলা হচ্ছে, কলকাতা সবচেয়ে নিরাপদ শহর?‌’‌ এর পাশাপাশি জানান, ‘অনেকে আমাদের শিক্ষা নিয়ে অবজ্ঞা করেন। বাংলা মিডিয়ামের ছেলেরা ভালো ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল। আমরা চালু করেছি। আজকের ছাত্রছাত্রীদের কি প্রয়োজন? মেধার কি প্রয়োজন তা গড়ে তোলা হচ্ছে? অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। WBCS অফিসাররা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারতেন না বলে নানা অসুবিধার কথা বলত। এখন তাদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তারা প্রশিক্ষণ নিয়ে আসছেন।’

গরিব হয়ে জন্মানো যে অপরাধ নয়, সেটা বুঝিয়ে তিনি নিজের জীবনের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘কলেজে ভর্তি হওয়ার সময় আমার বাবার হাতে কোনও ‌টাকা ছিল না। আমার গলায় একটা মটরদানার হার ছিল। আমি সেটা বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম। আমার মনে আছে। বাবা মারা গেছেন। গরিব হয়ে জন্মানো কি অপরাধ? তাই প্রবেশিক্ষা পরীক্ষা বা প্রশিক্ষণ পেতে যাতে বাংলার ছেলে–মেয়েদের অসুবিধা না হয় তাই নানা প্রকল্প চালু করলাম। উৎকর্ষ বাংলা তৈরি করবে রাজ্য সরকার। স্কিলড ট্রেনিং প্রোগ্রামে বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে। মনে রাখবেন গরীব হয়ে জন্মানো অপরাধ নয়। মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ।’

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70