মধ্যপ্রদেশে ধর্মীয় মিছিলে হামলা, জারি ১৪৪ ধারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্য প্রদেশের শাজাপুরে  ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন সময় পাথর নিক্ষেপের ঘটনায় জেলা প্রশাসন ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার সন্ধ্যায় মাগারিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে একজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।  পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করার পাশাপাশি  এফআইআর দায়ের  হয়েছে। মাগারিয়া, কাচ্চিওয়াড়া ও লালপুরা এই তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি  হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে।

মোহিত রাঠোর নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ই দায়ের হয়ে মামলা। মোহিত রাঠোর পুলিশকে জানিয়েছেন, অযোধ্যার রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানের  আগে  সোমবার রাত সাড়ে আটটা নাগাদ একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বের করার সময় নাগ-নাগিন রোডে একটি মসজিদের কাছে সাত-আটজন লোক তাদেরকে থামিয়ে দেয়। এরপরেই মিছিলে অংশগ্রহণকারীদের মারধর করা হয় এবং পাথর ছোড়া হয়।

অভিযোগকারী দাবি করেছেন যে তাদের তলোয়ার দিয়ে আক্রমণ করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৪ জন চিহ্নিত করে এফআইআর দায়ের করেছে। তবে তাদের মধ্যে ১৫-২০ জনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার খবর পেয়েই উজ্জয়িনের বিভাগীয় কমিশনার সঞ্জয় গোয়েল এবং ইন্সপেক্টর জেনারেল সন্তোষ কুমার সিং ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়াও ঘটনাস্থলে গিয়েছিলেন শাজাপুরের বিধায়ক অরুণ ভীমাওয়াদ।  তারপরেই তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি