রশিদ খানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি, রাখা হল ভেন্টিলেশনে

আজ সকালে আচমকাই তাঁর অবস্থার দ্রুত অবনতি হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। বর্তমানে তাঁকে স্নায়ুচিকিৎসকেরা দেখছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের সঙ্গীতমহলের উজ্জ্বল নক্ষত্র উস্তাদ রশিদ খান। স্ট্রোকের ফলে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। যদিও সপ্তাহ কয়েক আগেই তাঁর অবস্থা সঙ্কটমুক্ত বলেই জানা গিয়েছিল। কিন্তু এই খবরের সপ্তাহ কয়েক পরেই জানা গেল, ফের আশঙ্কাজনক তাঁর অবস্থা। ফের সঙ্গীতশিল্পীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গায়ককে ‘অতি সঙ্কটজনক’ অবস্থায় ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে গায়ককে।

সপ্তাহ কয়েক আগেই গায়কের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছিল। মাসখানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রশিদ খান। বছরের শেষে কিছুটা আশার আলো দেখা গেলেও মঙ্গলবার সকাল সকাল আচমকাই তাঁর অবস্থার অবনতি ঘটে। যে কারণে তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয়েছে। যদিও বছরের শেষে অর্থাৎ সপ্তাহ খানেক আগে চিকিৎসকরাই জানিয়েছিলেন যে, গায়কের স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল তাঁকে। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর পরিবার সূত্রের খবর, অনেক বছর আগে তিনি প্রস্টেটে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন।

কিন্তু কথায় আছে না, ওস্তাদের মার বোধহয় শেষ রাতে! গত মাসেই মস্তিষ্কে একাধিকবার রক্তক্ষরণ অর্থাৎ স্ট্রোক হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে তিনি চিকিৎসাধীন। কিন্তু প্রথম প্রথম তাঁর অবস্থার অবনতি হলেও ধীরে ধীরে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। তাই গায়কের পরিবার চিন্তা মুক্ত হচ্ছিল। কিন্তু আজ সকালে আচমকাই তাঁর অবস্থার দ্রুত অবনতি হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। বর্তমানে তাঁকে স্নায়ুচিকিৎসকেরা দেখছেন। এছাড়াও মেডিসিন এবং ক্যান্সারের চিকিৎসকদের একটি দলও তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। হাসপাতাল সূত্রের খবর, শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’,-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম