চলতি মাসেই কোচবিহার জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর সফরসূচীতে থাকছে কোচবিহার জেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই উত্তরবঙ্গ(North Bengal) সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবারে তাঁর সফরসূচীতে থাকছে কোচবিহার জেলা(Coachbehar District)। নবান্ন সূত্রের খবর, চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী কোচবিহারে আসতে পারেন। সে হিসেবেই এখন সেখানে প্রশাসনিক ও দলীয় স্তরে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে নিজেদের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেসও(TMC)। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে সমতল তিনি বেশ কয়েকটি সভা করেছিলেন। সেই তালিকায় শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থাকলেও কোচবিহার ছিল না। এবার সেই খামতি তিনি মিটিয়ে দিতে পারেন। শোনা যাচ্ছে, এই সফরে তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও যেতে পারেন। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোচবিহার জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পাঁচ জেলায় অনুমোদন পাওয়া ২০০টি রাজবংশী প্রাথমিক স্কুলের উদ্বোধন করবেন। সেই সঙ্গে কোচবিহার শহরের ঐতিহ্য রক্ষার কাজে একাধিক নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। হেরিটেজ শহরের লক্ষ্যে রাজ্য সরকারের তরফে সাজিয়ে তোলা হচ্ছে কোচবিহারকে। তৈরি করা হচ্ছে হেরিটেজ গেট। সাগরদিঘি, বৈরাগী দিঘি সৌন্দর্যায়নের কাজ চলছে জোরকদমে। শহরের মধ্যে থাকা বিভিন্ন হেরিটেজ বিল্ডিং সংস্কার করে আলোকিত করা হচ্ছে। সে সব কাজের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে সব কিছুরই কাজ গুছিয়ে রাখা মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রশাসনিক সভাও করতে পারেন। সে ক্ষেত্রে সরকারি প্রকল্পের সুবিধাও মানুষের হাতে তুলে দেওয়া হবে। সে কথা মাথায় রেখেই কাজ করা হচ্ছে। তবে সব থেকে বেশি গুরুত্ব পাবে এই জেলায় এসে তিনি কী বার্তা দেন সেই দিকেই।

২০১৬ সালের ভোটে কোচবিহার জেলার ৯টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয় তৃণমূল। কিন্তু তার ঠিক ৩ বছর পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে জয়ী হয় বিজেপি(BJP)। এই কেন্দ্র থেকেই জয়ী হয় পরে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। সেই জয়ের রেশ রয়ে যায় একুশের ভোটেও। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয়ী হয় বিজেপি। মাত্র ২টি কেন্দ্রে জেতে তৃণমূল। পরে অবশ্য একটি আসনে উপনির্বাচনে জয়ী হয়ে জেলায় ৩টি বিধানসভা কেন্দ্রের দখল পায় জোড়াফুল। এখন তৃণমূলের লক্ষ্য, ২৪’র ভোটে নিশীথের হাতে থাকা লোকসভা আসনটি ছিনিয়ে আনা। সেই লক্ষ্যে মমতা জেলায় এসে দলকে কী বার্তা দেন সেদিকেই সবাই তাকিয়ে থাকবেন।

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত