৩ দিন ধরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার খালের জলে

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বিশ্বজিৎকে অপহরণ করে পিটিয়ে খুন করা হয়েছে। তারপর ঘটনা ধামাচাপা দিতে তার দেহ ফেলে দেওয়া হয়েছে খালের জলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিসির বাড়িতে বেড়াতে গিয়ে মেলায় ঘুরতে গিয়েছিল কলকাতার(Kolkata) মুকুন্দপুরের(Mukundapur) বাসিন্দা বছর ১৯’র যুবক(Youth) বিশ্বজিৎ মণ্ডল। ঘটনার পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ উঠেছিল, যে যুবকদের সঙ্গে তার বচসা বেঁধেছিল তারাই তুলে নিয়ে গিয়েছে। গত ৯ জানুয়ারি রাত থেকে নিখোঁজ বিশ্বেজিতের দেহ এদিন অর্থাৎ শুক্রবার সকালে কলকাতারই চৌবাগা খাল থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বিশ্বজিৎকে অপহরণ করে পিটিয়ে খুন(Murder) করা হয়েছে। তারপর ঘটনা ধামাচাপা দিতে তার দেহ ফেলে দেওয়া হয়েছে খালের জলে। এদিন সকালে স্থানীয় চৌবাগা খালে বিশ্বজিতের খালের জলে ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। তাঁরাই এরপর খবর দেন প্রগতি ময়দান থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে তা পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এই থানাতেই ১০ তারিখে বিশ্বজিতের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে ডায়রি করেছিল তার বাড়ির লোকেরা। যদিও পুলিশ তাকে উদ্ধার করার আগেই অপরাধীরা তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিল।

জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি, ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির বাড়িতে গিয়েছিল মুকুন্দপুর বোঝেরহাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ। সেখানে সে মদ খেয়ে বন্ধুদের সঙ্গে পাশের গ্রামে গিয়েছিল মেলায় ঘুরতে। বন্ধুদের দাবি, মেলায় কোনও একটি মেয়ের হাতে ছোঁয়া লেগেছিল বিশ্বজিতের। এরপর সেই নিয়ে ঝামেলা হয়। মেলায় থাকা লোকজন বিশ্বজিৎকে মারধর করে বলে অভিযোগ। তারপর থেকেই আর কোনও খোঁজ মিলছিল না। তার জেরে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়। কিন্তু পুলিশও তাকে খুঁজে পায়নি। এদিন সকালে তার দেহ উদ্ধার হল খাল থেকে। পুলিশ তার দেহ উদ্ধার করে তা নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন