এল ক্লাসিকোতে বার্সাকে উড়িয়ে সুপার কাপ জয় রিয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি: মধুর প্রতিশোধ। গত বছর বার্সার কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা অধরা থেকে গিয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে। রবিবার রাতে ভিনিসিয়ুসের দুরন্ত হ্যাটট্রিকের দৌলতে চির শত্রু বার্সাকে হারিয়ে চলতি বছরের সুপার কাপ ঘরে তুলল কার্লোস আনচেলেত্তির শিষ্যরা। খেলার ফল ৪-১।

সৌদি আরবের রিয়াদের কিং সউদি ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিট থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুই দল। বল দখল ও আক্রমণে অবশ্য এগিয়ে ছিল বার্সা। ৫ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল জাভি হার্নান্দেজের দল। কিন্তু রিয়ালের গোলরক্ষক আন্দ্রেই কুলিন তা রুখে দেন। দুই মিনিট বাদে জুডে বেলিংহামের কাছ থেকে বল পেয়ে দারুন ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। প্রথম গোলের পরে তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। দানি কারভাহালের লম্বা করে বাড়ানো বল ধরে রদ্রিগো বক্সে ঢুকে পাস বাড়িয়েছিলেন। সেই পাস ধরে দারুণভাবে স্লাইড করে বলকে জালে জড়ান ব্রাজিলের স্ট্রাইকার। ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সার খেলোয়াড়রা ম্যাচে ফিরতে তেড়েফূঁড়ে নামেন। একের পর এক আক্রমণ তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়েন রিয়ালের রক্ষণ ভাগে। যদিও দুর্গ ভেদ করেতে পারেননি। শেষ পর্যন্ত ৩৩ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় বার্সা। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে রিয়ালের জাল কাঁপিয়ে ব্যবধান কমান বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। যদিও ছয় মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নেয় রিয়াল। আর ওই পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস।

প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। যদিও রিয়ালকে চাপে ফেলার মতো আক্রমণ তৈড়ি করতে পারেনি বার্সার খেলোয়াড়রা। উল্টে রিয়ালের আক্রমণগুলি ছিল অনেক বেশি ধারালো। ৬৪ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে পাওয়া বল বার্সার গোলে জড়িয়ে ব্যবধান ৪-১ করেন রদ্রিগো। পিছিয়ে পড়া দলকে বিপদে ফেলে দেন বার্সার রোনাল্দ আরাউহো। ৭১ মিনিটে ভিনিসিয়ুসকে লাথি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ফলে ১০ জনের দল হয়ে যায় বার্সা। রিয়ালের ১১ জনকে টেক্কা দিতে পারেননি লেভানডফস্কিরা।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার