চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ভারতীয় ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছে। কিন্তু কী কারণে ওই দুই ছাত্রের মৃত্যু হয়েছে, সেবিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করছে।

মৃত দুই ছাত্রের মধ্যে একজনের বাড়ি তেলেঙ্গানার ওয়ানাপার্থি এলাকায়। অন্য জনের বাড়ি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে। তেলেঙ্গানার সেই ছাত্রের নাম জি গণেশ ও অন্ধ্রপ্রদেশের সেই ছাত্রের নাম নিকেশ। পরিবারের তরফে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ডফোর্ড কানেকটিকাটে গত বছর ২৮ ডিসেম্বর উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন। কিছুদিন পর সেখানে যান নিকেশ নামে ২১ বছর বয়সি ছাত্র। জানা গিয়েছে, দীনেশের বন্ধুরা দীনেশ ও তাঁর সহকর্মীর মৃত্যুর খবর দেয় পরিবারের সদস্যদের।

দীনেশের কাকা জানিয়েছেন, শনিবার রাতে হোটেল থেকে খেয়ে বাড়িতে ফিরেছিলেন দীনেশ ও তাঁর বন্ধু। রবিবার সকালে যথন তাঁদের দুজনকে জানাতে যায়, তখন দেখা যায়, তাঁদের দুজনের ঘুম ভাঙছে না। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেহদুটি উদ্ধার করে নিয়ে যায়।

ইতিমধ্যে দীনেশের দেহকে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে। পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে এখনও পর্যন্ত নিকেশের পরিবারের সদস্যদের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ