মায়াঙ্কের শতরানের ওপর ভর করে ওয়াংখেড়েতে লড়াইয়ে রইল ভারত

শুরুটা ভালো করলেও সেটা ধরে রাখতে পারল না টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুটা ভালো করলেও সেটা ধরে রাখতে পারল না টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের দেওয়া তিনটি ধাক্কা বেশ বিপাকে ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। মাত্র ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। কিন্তু সেই ধাক্কা সামলে নিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল।

দুর্দান্ত শতরান (১২০) করে ভারতকে প্রথমদিনের শেষে লড়াইতে রাখলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ঋদ্বিমান সাহা। দিনের শেষে ২৫ রানে অপরাজিত থাকলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এদিন খারাপ আবহাওয়ার জন্য প্রায় ঘণ্টা দেড়েক পরে ম্যাচ শুরু হয়। গোটা দিনে ৭০ ওভার খেলা হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২২১ রান। 

শুভমন গিল করেন ৪৪ রান। তবে পূজারা এবং কোহলি কোনও রান করতে পারেননি। ১৮ রান আসে শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে। তবে এরা সকলেই স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন। দ্বিতীয়দিন বড় স্কোরের জন্য ঝাঁপানোই লক্ষ্য হবে বিরাট বাহিনীর। 

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির