মশাই মশাকে নিধনে সক্ষম, উঠে এল গবেষণায়

Share:

নিজস্ব প্রতিনিধি : মশা মারতে কামান দাগা হয়। কিন্তু মশা মারতে আর কামান দাগার দরকার নেই। এবার মশাই মশাকে নিধন করবে। সম্প্রতি এক গবেষণায় এই কথাই উঠে এসেছে।

বিষে বিষক্ষয় হয়, সেই বিষয়টিকে মাথায় রেখে মশা নিধনে সুইজারল্যান্ডে গবেষণা করা হয়। সুইজারল্যান্ডের একটি গবেষণাগারে এশিয়ান টাইগার প্রজাতির মশার সম্ভার দেখার মতো। দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করেছেন এলেওনোরা। বেশি পরিমাণে নির্বীজ পুরুষ মশা ছেড়ে দিয়ে মশার বংশবৃদ্ধির মোকাবিলা করার উপায় বের করে ফেললেন এলেওনোরা। গত বছর এই ধরনের মশা ছাড়ছেন এই গবেষক। ইতিমধ্যে কুড়ি লাখের বেশি নির্বীজ পুরুষ মশা ছেড়েছে গবেষক। দক্ষিণ সুইজারল্যান্ডের মরকোট এলাকায় এই ধরনের মশা ছাড়ছেন গবেষক।

জানা গিয়েছে, ইতালির বোলানিয়া শহরে এই নির্বীজ পুরুষ মশা তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে। ডিম পাড়ার সময় থেকেই এই প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ডাইমেনশন অ্যানালিসিস প্রক্রিয়ার মাধ্যমে পুরুষ ও মাদি মশাকে আলাদা করা হয়। এরপর পুরুষ মশার পিউপাগুলিকে জলের মধ্যে ফেলে এক্স রে করা হয়। এরফলে পুরুষ মশা নির্বীজ হয়ে পড়ে। তবে ওরা বেঁচে থাকে।

এই গবেষণা প্রসঙ্গে এলেওনোরা জানান, নির্বীজ পুরুষ মশা নিয়ে কোনও দুশ্চিন্তার কারণ নেই। এগুলি পুরুষ মশা, যা অন্য কাউকে কামড়ায় না। শুধু উড়ে বেড়ায়। কিছুদিন পরেই সেই মশা মরে যায়। এই প্রসঙ্গে গবেষক জানান, পুরুষ মশা মাদি মশার সঙ্গে মিলিত হয়। এই মিলনের ফলে মাদি মশা আর সারাজীবনের মতো সন্তান ধারণ করতে পারে না। গবেষকের মতে, পুরুষ মশা এত বেশি পরিমাণে ছাড়া হয় যে মাদি মশা তাদের প্রতি আকৃষ্ট হবেই। এরফলে মশার বংশবৃদ্ধি ৮০ শতাংশ কমানো সম্ভব।

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী