স্কুলের ছাত্রাবাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড, নিহত ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  চিনের  মধ্যাঞ্চলে একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে হেনান প্রদেশের নানইয়াং শহরের কাছে ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলের ছাত্রাবাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলকর্মী। তাদের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর ওই স্কুলের প্রধানকে হেফাজতে আনা হয়েছে। তবে কি করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত চিনে এমন অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম নয় এরআগেও এমন ঘটনা ঘটেছে। গত  এপ্রিল মাসে বেইজিংয়ের একটি হাসপাতালে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাণ  হারিয়েছিলেন ২৯ জন। শুধু তাই নয় আগুন থেকে বাঁচতে হাসপাতাল থেকে অনেককে ঝাঁপ দেয়। অন্যদিকে নভেম্বর  মাসে একটি কয়লাখনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আর তাতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অপর্যাপ্ত নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের জন্য চিনে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বারবার এমন ঘটনার পর প্রশাসন এখনও পর্যন্ত কেন তৎপর হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক