আইসিসির বর্ষসেরা টি ২০ দলে চার ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি : আইসিসির বর্ষসেরা টি ২০ দলে জায়গা করে নিলেন চার জন ভারতীয়। কিন্তু সেই তালিকায় জায়গা হল না অস্ট্রেলিয়ার কোনও খেলোয়াড়ের। তবে ভারত বাদে এশিয়ার কোনও দেশের ক্রিকেটার আইসিসির বর্ষসেরার তালিকায় জায়গা পায়নি।

আইসিসির বর্ষসেরা টি ২০ দলে অধিনায়ক হিসাবে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। সূর্যকুমার যাদব ছাড়াও রয়েছেন যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং। ২০২২ সালে বর্ষসেরা টি ২০ ক্রিকেটার হয়েছিলেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব ১৭টি ইনিংসে ৭৩৩টি রান করেন। ১৭টি ইনিংসে সূর্যকুমারের স্ট্রাইক রেট ১৫৫.৯৬। পাশাপাশি আইসিসির তালিকায় এক নম্বর বোলার হিসাবে বছর শেষ করা রবি বিষ্ণোই জায়গা করে নিয়েছেন এবারের বর্ষসেরার তালিকায়। সেইসঙ্গে গত বছর ভারতীয় বোলারদের মধ্যে নজরকাড়া অর্শদীপ সিংও জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরার তালিকায়। ২১ ম্যাচ খেলে অর্শদীপ নিয়েছেন ২৬টি উইকেট। একইসঙ্গে ওপেনার হিসাবে বর্ষসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। যশস্বী ১৪টি ইনিংসে করেন ৪৩০ রান।

এছাড়াও এই দলে জায়গা করে নিয়েছেন দুজন জিম্বাবোয়ে খেলোয়াড়। পাশাপাশি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়রাও রয়েছেন একজন করে। সেইসঙ্গে উগান্ডার একটি খেলোয়াড়ও বর্ষসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন। নিউজিল্যান্ডের যে খেলোয়াড় জায়গা করে নিয়েছেন, তার নাম মার্ক চ্যাপম্যান। উগান্ডার যে খেলোয়াড় বর্ষসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন তার নাম আল্পেশ রামজানি। গত বছর পুরুষদের আন্তর্জাতিক টি ২০-তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন উগান্ডার এই খেলোয়াড়। ৩০ ম্যাচে ৫৫টি উইকেট নিয়েছেন তিনি। উইকেট ব্যাটসম্যান হিসাবে আইসিসির ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন নিকোলাস পুরান। ১৩টি ইনিংসে ৩৮৪ রান করেন তিনি। ইংল্যান্ডের ফল সল্ট, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও আয়ারল্যান্ডের মার্ক আডাইর আইসিসির বর্ষসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন।

 

 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের