‘ঘৃণার পরিবেশে ভালবাসার স্তবক নিয়ে ঘুরছেন মমতা’

বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার দুপুর ৩টের সময় দক্ষিণ কলকাতার হাজরা থেকে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে সংহতি মিছিল(Sanghati Michil)। মিছিলের আগে প্রথমে কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দেন মমতা। তার পরে একে একে গুরুদ্বার, মসজিদ এবং গির্জায় গিয়ে প্রার্থনা করেন। মিছিলে তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে নিয়েই মমতা পৌঁছন পার্কসার্কাস ময়দানে সংহতি মিছিলের সভা মঞ্চে। পার্কসার্কাস ময়দানে মমতার ‘সংহতি যাত্রা’র মঞ্চে কলকাতার নাখোদা মসজিদের(Nakhoda Masjid) ইমাম(Imam) তাঁর বক্তব্য পেশের সময় জানান, ‘ঘৃণার পরিবেশে ভালবাসার স্তবক নিয়ে ঘুরছেন মমতা। দেশে যখন ভেদাভেদের পরিবেশ, তখন মমতা একা বাঘিনীর মতো সংহতির কথা বলছেন। ঘৃণার পরিবেশে ভালবাসার স্তবক নিয়ে ঘুরছেন। সমস্ত ধর্মকে ভালবাসার যে পথ আপনি দেখিয়েছেন, তা একদিন আপনাদের দেশের শীর্ষে পৌঁছে দেবে।’  

রাম মন্দির উদ্বোধন নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই মন্দির গড়ে উঠছে। এই দিনটিকে তাই ‘সামাজিক উৎসব’ হিসেবেই দেখছে নাখোদা মসজিদ। পাশাপাশি সংখ্যালঘুদের কাছে তাঁদের আবেদন, রামমন্দির নিয়ে কোনও বিরূপ মন্তব্য কাম্য নয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে যাতে কোনওভাবেই ধর্মীয় আঙ্গিকে দেখা না হয় সেই বার্তা দেওয়া হয়েছে এবং এদিনটিকে বৃহত্তর সামাজিক উৎসবের রূপে দেখা যেতে পারে বলেও আগেই বার্তা দিয়েছে নাখোদা মসজিদ কর্তৃপক্ষের।

নাখোদা মসজিদের তরফে এক ট্রাস্টি সদস্য জানিয়েছেন, ‘রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে একটি সামাজিক উৎসব হিসেবেই দেখার কথা বলব। সমস্ত বিষয় নিয়েই যে সকলকে খুশি হতে হবে তা নয়। কয়েকটি বিষয়ে কারও কারও মনে বিরোধিতা থাকতে পারে। এই ঘটনা কোনওভাবেই তার ব্যতিক্রম নয়। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তা তৈরি করা হয়েছে। ভারতের সমস্ত নাগরিককে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত।’

নাখোদা মসজিদের তরফে রাজ্যের সংখ্যালঘু সমাজকে বার্তা দিয়ে আগেই জানানো হয়েছিল, এদিন ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনও উসকানিমূলক প্ররোচনায় যাতে তাঁরা পা না দেন। এই বিষয়ে নাখোদা মসজিদের ম্যানেজিং কমিটির এক সদস্য সংবিধান প্রসঙ্গ উত্থাপন করে জানিয়েছেন, ‘ভারতের সংবিধান সবা্র ওপরে, এই কথা কোনওভাবে ভুলে গেলে চলবে না। কোনওভাবেই যাতে ভারতের সংবিধানের মর্যাদা ক্ষুন্ন না হয় সেই দিকে সমস্ত পক্ষকেই নজর রাখতে হবে।’

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন