সীতা কেন ব্রাত্য, প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রামের প্রসঙ্গ টেনেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করেই মমতার প্রশ্ন, ‘আমি রামের বিরোধী নই। কিন্তু কই সীতার কথা তো বলা হয় না কেন? তাহলে কী ওরা মহিলা বিরোধী?’

এরপর নিজের কথার স্বপক্ষে যুক্তি দিয়ে তৃণমূল নেত্রী জানান, ‘সীতা না থাকলে রাম হয় না। কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রাম হয় না। মায়েরাই জন্ম দেয়। ১৪ বছরের বনবাসে সীতাই রামের সঙ্গে ছিলেন। সীতাকে নিজেকে প্রমাণ করতে অগ্নিপরীক্ষাও দিতে হয়েছিল। আমরা তাই নারীশক্তি দুর্গাপুজো করি। রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে রাম সেই দুর্গাপুজো করেছিলেন।‘

এদিন রামমন্দির প্রতিষ্ঠায় বিপুল খরচ নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। এই প্রসঙ্গে বিজেপি সরকারকে নিশানা করে তৃণমূল নেত্রী জানান, ‘এরা খাবার পয়সা দেয় না। রাস্তার পয়সা দেয় না। অথচ প্রতি বছর বাংলা থেকে করের টাকা তুলে নিয়ে যায়। আজ দেখুন সব জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে কী করছে। আমি বলব, গরিবদের বলি দিয়ে ধর্ম করবেন না।‘

এদিন পার্ক সার্কাসে সংহতি মিছিল থেকে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে তৃণমূল নেত্রী জানান, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর আসল লোক ছিলেন শাহনওয়াজ খান। তিনি ভেবেছিলেন, একজন হিন্দুর পাশে মুসলিম থাকা দরকার। আমি কুড়ি বছর ধরে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন করতে অনুরোধ করেছি। কিন্তু ওরা ছুটি ঘোষণা করেনি। অথচ আজ ছুটির দিন ঘোষণা করা হয়েছে।‘

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান