বিশ্বের সবচেয়ে বেশি খেলোয়াড় হিসাবে রেকর্ড বোপান্নার

Share:

নিজস্ব প্রতিনিধি : টেনিসে নতুন রেকর্ড গড়লেন রোহন বোপান্না। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে সতীর্থ ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন বোপান্না। এরপরই পুরুষদের ডবলসে সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে এক নম্বর স্থানটি ধরে রাখলেন তিনি।

এদিন অস্ট্রেলিয়ান ওপেনে রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি হারাল ম্যাক্সিমা গঞ্জালেজ ও অ্যান্দ্রেজ মোলতেনিকে। ৭-৬, ৬-৪ সেটে জয়লাভ করেন বোপান্না-এবডেন জুটি। বোপান্নাৃএব়ডেন জুটি সেমিফাইনালে খেলবে টমাস মাচাচ ও ঝিঝেন ঝাংয়ের বিরুদ্ধে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও প্রতিযোগিতা শেষ হলেই ডবলসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসাবে ঘোষণা করা হবে বোপন্নার নাম। বোপান্নার আগে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান খেলোয়াড় রাজীব রাম বিশ্বের সবচেয়ে বেশি খেলোয়াড় ছিলেন। ২০২২ সালের অক্টোবরে ৩৮ বছর বয়সে বিশ্বের এক নম্বর ডবলস খেলোয়াড় হয়েছিলেন তিনি। তবে এবার রাজীব রামের সেই রেকর্ড ভেঙে দিলেন বোপান্না। ৪৩ বছর বয়সে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হতে চলেছেন তিনি। আগামী সোমবার অস্ট্রেলিয়ান ওপেন শেষ হওয়ার পর যে তালিকা প্রকাশিত হতে চলেছে, তাতে এক নম্বরে উঠে আসতে চলেছেন বোপান্না। বোপান্নার পর দুনম্বরে আসতে চলেছেন তাঁর সতীর্থ এবডেন।

২০১৩ সালের বিশ্বের তিন নম্বর ডবলস খেলোয়াড় হয়েছিলেন বোপান্না। তবে সেই রেকর্ডও ভেঙে দিলেন তিনি। লিয়েন্ডার পেজ, মহেশ ভুপতি, সানিয়া মির্জার পর বোপান্নাই চতুর্থ খেলোয়াড় যিনি ডবলসে এক নম্বর হলেন। এই কীর্তি অর্জনের পর বোপান্না জানান, ‘গত ১৩ মাস আমার ক্যারিয়ারে অসাধারণ অধ্যায়। বিশ্বের এক নম্বর হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। সারা বিশ্বের কাছে ভারতকে প্রতিনিধিত্ব করার জন্য আমি খুশি।‘

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর