এয়ার ইন্ডিয়াকে ১.১০ কোটি টাকা জরিমানা DGCA-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইন্ডিগোর পর এবার ধাক্কা খেল এয়ার ইন্ডিয়া । বুধবার নিরাপত্তা বিধিভঙ্গের দায়ে এয়ার ইন্ডিয়াকে ১.১০ কোটি টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন তথা DGCA। এদিন এক বিবৃতি প্রকাশ করে DGCA জানিয়েছে, দূরপাল্লার গুরুত্বপূর্ণ রুটে এয়ার ইন্ডিয়া পরিচালিত বিমানের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ১.১০ কোটি টাকা জরিমানা   করা হয়েছে।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানে ক্রমাগত নিরাপত্তা সংক্রান্ত লঙ্ঘনের  ঘটনার কারণেই  ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বিমান সংস্থার ওপর কোটি টাকার জরিমানা করেছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া লিমিটেডের অ্যাকাউন্টেবল ম্যানেজারকে নিরাপত্তা লঙ্ঘনের কারণ দেখাতে হবে বলে জানিয়েছে  DGCA। কুয়াশার কারণে বেশ কয়েকটি বিমান বিলম্বিত বা বাতিল হওয়ায় কিছু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি, ইন্ডিগোকে ১.২০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল কারণ তাদের একটি বিমানের যাত্রীরা টারম্যাকে বেরিয়ে এসে খাবার খেতে শুরু করেছিলেন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা কখনও গ্রহণযোগ্য নয়। তারপরেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ১.২০ কোটি টাকা জরিমানা দায়ের করে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এয়ার ইন্ডিয়াকে মোটা অঙ্কের টাকা জরিমানা করল DGCA। এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । 

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?